1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৭শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ১৩ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| রাত ১০:৩৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সাংবাদিকদের হেনস্থাঃ রাউজান প্রেস ক্লাবের প্রতিবাদ ও তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদকঃ
  • Update Time : সোমবার, ফেব্রুয়ারি ১৭, ২০২৫,
  • 156 Time View
104

নিজস্ব প্রতিবেদকঃ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

পেশাগত দায়িত্ব পালনকালে বিজয় টিভি, দৈনিক পূর্বদেশ, দৈনিক যুগান্তর পত্রিকার রাউজান প্রতিনিধি এবং রাউজান প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও আজীবন সদস্য তৈয়ব চৌধুরীসহ সম্প্রতি কয়েক সাংবাদিক বিভিন্নভাবে হেনস্থার শিকার হওয়ায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাউজান প্রেস ক্লাব ও কর্মরত সাংবাদিকবৃন্দ।

এদিকে সাম্প্রতিক সময়ে কয়েক সাংবাদিক লাঞ্চিতের ঘটনা এবং কর্মরত সাংবাদিকদের নিয়ে ফেইসবুকসহ বিভিন্ন সোস্যাল মিডিয়ায় ভ্রান্ত তথ্য ছড়িয়ে উদ্দেশ্য প্রণোদিতভাবে সম্মানহানি করার অপচেষ্টা চালাচ্ছে। এইসব ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রাউজান প্রেস ক্লাব নেতৃবৃন্দ ও স্থানীয় সংবাদকর্মীরা।

গতকাল ১৭ ফেব্রুয়ারি সোমবার এক বিবৃতিতে সাংবাদিকরা বলেন ‘বতর্মান অন্তবর্তি সরকার সাংবাদিকদের উপর আন্তরিক, সে জায়গায় এই ধরনের ঘটনা অত্যন্ত ন্যাক্কারজনক।

বিবৃতিদাতারা বলেন ‘সাংবাদিকরা যেকোন সংবাদে কখনো নিজস্ব মতামত তুলে ধরার সুযোগ নেই। অতীতে যেসব সংবাদ প্রকাশিত হয়েছে তাতেও কখনো নিজস্ব মতামত ছিলনা। সাংবাদিক নেতৃবৃন্দরা বলেন অতীত এবং বর্তমানে যে কেউ যখনি গণতান্ত্রিক প্রক্রিয়ায় রাজপথে এসেছেন সংবাদকর্মীরা শত প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে সংবাদ সংগ্রহ করে এসেছেন এবং করছেন। সেটাই হলো সাংবাদিকদের অর্পিত দায়িত্ব। এতে সকলের সহযোগিতা থাকা আবশ্যক। এতে কোন মহল যদি না জেনে, না বুঝে সাংবাদিকদের উপর আক্রোশ পোষণ করে তা হবে বোকামি। বিবৃতি দাতারা ভবিষ্যতে সবাইকে এ ধরণের আচরণ থেকে বিরত থেকে দায়িত্বশীল হওয়ার আহবান এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি জানান প্রশাসনের প্রতি। ভবিষ্যতে এরকম কোন ঘটনার চেষ্টা করা হলে, রাউজান তথা দেশের সংবাদকর্মীদের সহযোগিতা নিয়ে বৃহত্তর ঐক্যের মাধ্যমে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবেন বলে হুঁশিয়ারি উচ্চারণ করেন। বিবৃতিদাতারা হলেন, রাউজান প্রেস ক্লাবের আজীবন সদস্য ও সাবেক সভাপতি জাহেদুল আলম, সভাপতি সরোয়ার উদ্দিন আহমেদ, সিনিয়র সহ-সভাপতি নাজিম উদ্দিন মিঞাজী, সহ-সভাপতি মিলন বড়ুয়া, সহ-সভাপতি মাওলানা দিদারুল আলম, সাধারণ সম্পাদক মোজাফফর হোসাইন সিকদার, কর্মকর্তা কাজী সরোয়ার খান মঞ্জু, যুগ্ম সম্পাদক জাহাঙ্গীর সিরাজ তালুকদার, সহ-সম্পাদক রবিউল হোসেন রবি, সাংগঠনিক সম্পাদক ইরফাত হোসেন চৌধুরী, অর্থ সম্পাদক কে.এম বাহাউদ্দিন, দপ্তর সম্পাদক এ.কে বাবর, সহ-দপ্তর সম্পাদক মোক্তার হোসেন, তথ্য ও গবেষণা সম্পাদক জুয়েল বড়ুয়া, শিক্ষা সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক সুপণ বিশ্বাস, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর মোহাম্মদ, নির্বাহী সদস্য এ.এম মামুনুর রশিদ প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026