1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৫ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৩১শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| মঙ্গলবার| রাত ১০:২০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সাংবাদিকতার পরিচয়ে ইয়াবা পাচার : ৭ হাজার ইয়াবাসহ রামুর তিন যুবক আটক

মোজাম্মেল হক কক্সবাজার প্রতিনিধি:
  • Update Time : শনিবার, মে ২৪, ২০২৫,
  • 117 Time View
125

মোজাম্মেল হক কক্সবাজার প্রতিনিধি:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে ইয়াবা পাচারের ভয়াবহ চিত্র সামনে এসেছে। চট্টগ্রামগামী মহাসড়ক থেকে ৭ হাজার ইয়াবাসহ রামু ও উখিয়ার তিন যুবককে আটক করেছে লোহাগাড়া থানা পুলিশ।

বৃহস্পতিবার (২২ মে) ভোর ৬টায় চুনতি ইউনিয়নের লিয়াকত অটোগ্যাস অ্যান্ড ফিলিং স্টেশনের সামনে তল্লাশিচৌকিতে দুইটি মোটরসাইকেল থামিয়ে এ অভিযান চালানো হয়।

আটককৃতরা হলেন—

রামুর ফতেখাঁরকুল ইউনিয়নের অফিসের চর এলাকার মৃত নুরুল হকের পুত্র মো: রাশেদ (৩০),

রাজারকুল সিকদার পাড়ার মো: ইয়াছিন আরাফাত (৩০),

এবং উখিয়া উপজেলার বাসিন্দা রুহুল আমিন (২৮)।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান জানান,
“গোপন সংবাদের ভিত্তিতে নিয়মিত টহলের সময় দুইটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। বিশেষ কায়দায় লুকানো অবস্থায় বাইকের এয়ার ফিল্টার থেকে ৭ হাজার ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু হয়েছে।”

‘সাংবাদিক’ পরিচয়ের আড়ালে মাদক সাম্রাজ্য
খোঁজ নিয়ে জানা যায়, আটক রাশেদ ও ইয়াছিন আরাফাত দীর্ঘদিন ধরে সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে একটি শক্তিশালী ইয়াবা সিন্ডিকেট পরিচালনা করছিল। ইয়াছিন আরাফাত ‘অগ্নিশিখা’ নামের একটি অনলাইন পোর্টালের সদর উপজেলা প্রতিনিধি পরিচয়ে প্রশাসনের বিভিন্ন মহলে নিজেকে পরিচিত করতেন। অভিযোগ রয়েছে, তিনি দীর্ঘদিন ধরে মাসিক মাসোহারা দিয়ে নানা অবৈধ কার্যক্রম পরিচালনা করতেন।

স্থানীয় সাংবাদিক সমাজ বলছে,
“সাংবাদিকতার পবিত্র পেশাকে ব্যবহার করে মাদক ব্যবসা চালানো ন্যক্কারজনক। প্রকৃত সাংবাদিকদের জন্য এটি লজ্জার বিষয়। প্রশাসনকে আরও কঠোরভাবে এই ধরনের ভুয়া সাংবাদিকদের চিহ্নিত করে বিচারের আওতায় আনতে হবে।”

পাঠকের মন্তব্য:
সাধারণ মানুষ প্রশ্ন তুলছে—এই ধরনের অপরাধীদের বিরুদ্ধে শুধু মামলা নয়, তাদের দেওয়া ভুয়া সাংবাদিক পরিচয়ের তদন্ত করাও জরুরি। প্রয়োজনে প্রেস ক্লাব ও সাংবাদিক সংগঠনগুলোকেও এই বিষয়ে সজাগ থাকতে হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026