সরকারি বই বিক্রির ঘটনায় মাদ্রাসার সুপারসহ ৪ জন আটক
মনজুর আলম
Update Time :
মঙ্গলবার, আগস্ট ১৯, ২০২৫,
138 Time View
সরকারি বই বিক্রির ঘটনায় মাদ্রাসার সুপারসহ ৪ জন আটক
মনজুর আলম কক্সবাজারের ঈদগাহ উপজেলার পোকখালী ইউনিয়নের নাইক্ষ্যংদিয়া এস.টি দাখিল মাদ্রাসার সরকারি সরবরাহকৃত ১২০০ কেজি নতুন পাঠ্যবই বিক্রির ঘটনায় ভারপ্রাপ্ত সুপারসহ চারজনকে আটক করেছে ঈদগাঁও থানা পুলিশ। সরকারি বই বিক্রির ঘটনায় সোমবার (১৮ আগস্ট) বিকেলে কক্সবাজার জেলা শিক্ষা অফিসারের দায়ের করা মামলায় পুলিশ চারজনকে আটক করে। তারা হলেন, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার রুকম উদ্দীন, মাদ্রাসা কমিটির সভাপতি কামাল উদ্দীন, বই ক্রেতা মহেশখালীর স্ক্র্যাপ ব্যবসায়ী মো. ইমরান, বই বহনকারী গাড়ির চালক আজমত আলী। জেলা শিক্ষা অফিসারের দায়ের করা মামলার ভিত্তিতে অভিযুক্তদের পুলিশ হেফাজতে নেয়া হয়েছে। আজ মঙ্গলবার আদালতে তাদের সোপর্দ করা হবে।
132
মনজুর আলম
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন: