সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের দায়ে ২৪ জেলের কারাদণ্ড
মীর শাহীন লালমোহন উপজেলা প্রতিনিধি
Update Time :
বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫,
211 Time View
সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের দায়ে ২৪ জেলের কারাদণ্ড
মীর শাহীন গত ৩ অক্টোবর রাত ১২ টা থেকে শুরু হওয়া ২২ দিনের মা ইলিশ রক্ষায় নদীতে সকল ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা থাকলেও অসাধু জেলেদের জালে ধরা পড়ছে ডিম দেওয়া মা ইলিশ। নিষেধাজ্ঞার এ সময়ে সরকারি বিভিন্ন সহযোগিতা ও পাচ্ছে জেলে পরিবার গুলো। তবুও থেকে নেই অসাধু জেলেদের মাছ ধরা।নিষেধাজ্ঞার এ সময়ে উপজেলা প্রশাসন, মৎস অফিসার, আইন শৃংঙ্খলা বাহিনী প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসছে।আজ ১৬-১০-২০২৫ তারিখে বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী অফিসার জনাব মো: রায়হানুজ্জামান স্যারের নেতৃত্বে আজ তেতুলিয়া নদীর বোরহানউদ্দিন অংশ থেকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের দায়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ (সংশোধিত ২০২৫) এর সংশ্লিষ্ট ধারায়...
234
মীর শাহীন
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
গত ৩ অক্টোবর রাত ১২ টা থেকে শুরু হওয়া ২২ দিনের মা ইলিশ রক্ষায় নদীতে সকল ধরনের মাছ ধরার নিষেধাজ্ঞা থাকলেও অসাধু জেলেদের জালে ধরা পড়ছে ডিম দেওয়া মা ইলিশ। নিষেধাজ্ঞার এ সময়ে সরকারি বিভিন্ন সহযোগিতা ও পাচ্ছে জেলে পরিবার গুলো। তবুও থেকে নেই অসাধু জেলেদের মাছ ধরা।নিষেধাজ্ঞার এ সময়ে উপজেলা প্রশাসন, মৎস অফিসার, আইন শৃংঙ্খলা বাহিনী প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে আসছে।আজ ১৬-১০-২০২৫ তারিখে বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী অফিসার জনাব মো: রায়হানুজ্জামান স্যারের নেতৃত্বে আজ তেতুলিয়া নদীর বোরহানউদ্দিন অংশ থেকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ নিধনের দায়ে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ (সংশোধিত ২০২৫) এর সংশ্লিষ্ট ধারায় চব্বিশ (২৪) জনকে আটক করা হয়, সকলে নিজেদের দোষ স্বীকার করেছে এবং তাদের প্রত্যেককে ১০ (দশ) দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।নিষেধাজ্ঞাকালীন এ সময়ে নদীতে মা ইলিশ নিধন থেকে বিরত থাকার জন্য কঠোর নির্দেশনা দেয়া হয়েছ। আটককৃত জেলেদের কাছ থেকে ৩০(ত্রিশ) কেজি মা ইলিশ ও ১০০০০ (দশ হাজার) মিটার কারেন্ট জাল উদ্ধার করা হয়।