1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| সকাল ৯:৫৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সমতলের আদিবাসী নেতা সবিন চন্দ্র মুন্ডা’র ৩য় মৃত্যুবার্ষিকী

প্রতিনিধি: সাগর কুমার সিং 
  • Update Time : বুধবার, ফেব্রুয়ারি ৫, ২০২৫,
  • 228 Time View
156

প্রতিনিধি: সাগর কুমার সিং 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বাংলাদেশের আদিবাসী অধিকার আন্দোলনের এক পথিকৃত ও ত্যাগী আদিবাসী নেতা এবং জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির প্রয়াত সাধারণ সম্পাদক সবিন চন্দ্র মুন্ডা’র আজ ৩য় মৃত্যুবার্ষিকী।

তিনি গত ৫ ফেব্রুয়ারি ২০২২, বিকাল সাড়ে ৪ টার দিকে নওগাঁর মহাদেবপুর বাজারের একটি চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এ সময় হঠাৎ করে অসুস্থ হয় পড়েন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সবিন চন্দ্র মুন্ডা মহাদেবপুর উপজেলার এনায়েতপুর ইউনিয়নের কাঁলনা গ্রামের মৃত কৃষ্ট পাহানের ছেলে। মৃত্যুকালে তিনি তার স্ত্রী, ছোট ভাই ও রাজনৈতিক জীবনে অসংখ্য অনুসারী রেখে যান।

সারা দেশে বিশেষ করে সমতলের আদিবাসীরা বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে সবিন চন্দ্র মুন্ডা’র মৃত্যু বার্ষিকী পালন করে থাকে। উল্লেখ্য, সবিন চন্দ্র মুন্ডা’র দীর্ঘ দুই যুগেরও অধিক সময় ধরে আদিবাসীসহ নিপীড়িত বঞ্চিত অধিকারহীন মানুষের জন্য কাজ করে গেছেন। সর্বদা হাস্যজ্জ্বল সবিন মুন্ডা জীবন দশার সর্বশেষ জাতীয় আদিবাসী পরিষদের সম্মেলনে নিরঙ্কুশভাবে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছিলেন।

এরপর থেকে রাজধানী ঢাকাসহ উত্তরবঙ্গের প্রায় সকল জেলায় আদিবাসী আন্দোলনে শামিল হয়েছিলেন। তার মৃত্যুর মাস কয়েক আগেও হাত ভাঙ্গা অবস্থায়ও তিনি সাহেবগঞ্জ-বাগদা ফার্মের আদিবাসী-বাঙ্গালিদের ভূমি অধিকারের আন্দোলনে সশরীরে থেকে সংহতি জানিয়েছিলেন। তার নিজ জেলা নওগাঁয় আদিবাসীদের যে কোন ধরনের বিপদে আপদে সবসময় তিনি ছুটে যেতেন এবং নানাভাবে সহযোগিতা করার চেষ্টা করেছেন।

তার রাজনৈতিক জীবনের পুরো সময় ধরেই সমগ্র বাংলাদেশের আদিবাসী মানুষের প্রাণের দাবি আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি ও সমতলের আদিবাসীদের জন্য পৃথক মন্ত্রণালয় ও স্বাধীন ভূমি কমিশন গঠন সহ জাতীয় আদিবাসী পরিষদের বিভিন্ন দাবিতে লড়াই সংগ্রাম করে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026