1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৬:৪৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সত্য প্রকাশই ব্রত ’—এই স্লোগানে নবচিত্রের ৩৪ বছরের যাত্রা,দৈনিক নবচিত্রের ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ডিসেম্বর ২, ২০২৫,
  • 93 Time View
201

মোঃ সোহরাব হোসেন (রাজু):ঝিনাইদহ প্রতিনিধি:

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

স্বাধীনতার চেতনায় উজ্জীবিত স্লোগান “সত্যের মুখোমুখি প্রতিদিন, সত্য প্রকাশই আমাদের ব্রত”—কে ধারণ করে ঝিনাইদহে পালিত হলো জনপ্রিয় স্থানীয় পত্রিকা দৈনিক নবচিত্র–এর ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার (১ ডিসেম্বর ২০২৫) বিকালে পত্রিকার প্রধান কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও দোয়া পরিচালনা করেন দৈনিক নবচিত্রের সিনিয়র রিপোর্টার এবং উপজেলা পরিষদ মসজিদের খতিব মাওলানা রুহুল আমীন সৌরভ।

দৈনিক নবচিত্রের প্রধান সম্পাদক ও প্রকাশক আলহাজ্ব মো. শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় আমন্ত্রিত অতিথিরা শুভেচ্ছা বক্তব্যে বলেন—অতি অল্প সময়ের মধ্যেই সাধারণ মানুষের কাছে স্থানীয় পত্রিকা হিসেবে দৈনিক নবচিত্র দেশপ্রেম ও সত্যনিষ্ঠ সাংবাদিকতার এক অনন্য উদাহরণ তৈরি করেছে। বক্তারা আরও বলেন, এই অঞ্চলের অর্থনীতি, শিক্ষা, কৃষি, শিল্প–সাহিত্য ও রাজনীতি—সব বিষয়ে সত্যকে সামনে রেখে নবচিত্র আগামী দিনেও তার নীতিতে অবিচল থাকবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কালীগঞ্জ হাজী কল্যাণ সমিতির সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান, দৈনিক নবচিত্রের সহকারী সম্পাদক আলহাজ ইছাহক আলী, জিটিভি জেলা প্রতিনিধি অলিয়ার রহমান, ব্যবস্থাপনা সম্পাদক আজমুল হোসেন সজল, কালীগঞ্জ থানা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক নবচিত্রের সিনিয়র স্টাফ রিপোর্টার বাবলু আক্তার, সহ-সভাপতি সৌরভ হোসেন রাজু, সাংবাদিক হুসাইন কবির সুজন, সাংবাদিক মাসুদ রানাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

প্রধান সম্পাদক আলহাজ্ব মো. শহিদুল ইসলাম জানান, ১৯৯২ সালের ১ ডিসেম্বর তৎকালীন সময়ের দাপুটে সাংবাদিক মনোজ সরকার ম্যান, মোস্তফা আব্দুল জলিল, আনোয়ারুল ইসলাম রবি, দেবাশীষ খোকন, জাকির হোসেনসহ অনেকের উপস্থিতিতে এবং আবুল মালিকের বার্তা সম্পাদনায় হাতে–কলমে কম্পোজের মাধ্যমে দৈনিক নবচিত্রের প্রকাশনা শুরু হয়।

তিনি আবেগঘন বক্তব্যে বলেন, “হাঁটি হাঁটি পা পা করে পাঠকদের অকৃত্রিম সহযোগিতায় পত্রিকাটি ৩৩ বছর পেরিয়ে আজ ৩৪ বছরে পদার্পণ করেছে। প্রকাশনার পথে আমাকে অর্ধশতাধিক মামলার মুখোমুখি হতে হয়েছে। হত্যার উদ্দেশ্যে হামলার শিকার হয়ে ২৩ দিন হাসপাতালে থাকতে হয়েছে। মফস্বল এলাকায় একটি নিক পত্রিকা টিকিয়ে রাখা অত্যন্ত দুরূহ কাজ। বিভিন্ন সময় শাসকগোষ্ঠীর চাপ, সরকারী বিজ্ঞাপন বন্ধ করে দেওয়া—সবকিছু মোকাবিলা করেছি পাঠকদের ভালোবাসাকে শক্তি হিসেবে নিয়ে।”

তিনি আরও উল্লেখ করেন, বিগত ফ্যাসিবাদী সরকারের আমলে একটি বিশেষ জেলার একজন জেলা প্রশাসক সকল সরকারি বিজ্ঞাপন বন্ধ করে পত্রিকাটিকে অর্থনৈতিক সংকটে ফেলার চেষ্টা করেছিল। “কিন্তু সত্যের পক্ষে অবস্থান এবং জনগণের সমর্থন আমাদের টিকিয়ে রেখেছে। ন্যায়বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠায় আমাদের চেষ্টা অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ” বলেন প্রধান সম্পাদক।

 

অনুষ্ঠানের শেষে পত্রিকার সফলতা, সংশ্লিষ্ট সকলের সুস্বাস্থ্য এবং যারা ইহলোক ত্যাগ করেছেন তাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026