1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৬:১৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

সংস্কার ও গণভোটের শর্তে জুলাই সনদে স্বাক্ষর করবে এনসিপি নাহিদ ইসলাম

অপু দাস, স্টাফ রিপোর্টার, 
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২৮, ২০২৫,
  • 180 Time View
287

অপু দাস, স্টাফ রিপোর্টার, 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে রাজনৈতিক অঙ্গনে যখন নতুন করে আলোচনা শুরু হয়েছে, তখন নিজেদের অবস্থান স্পষ্ট করল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটি বলেছে সংবিধান সংস্কার ও গণভোটের মাধ্যমে জনগণের মতামত নিশ্চিত হলে তবেই তারা জুলাই সনদে স্বাক্ষর করবে। মঙ্গলবার (২৮ অক্টোবর) দুপুরে রাজশাহী পর্যটন মোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “জুলাই সনদ বাস্তবায়ন আদেশে ‘নোট অব ডিসেন্ট’ নামে কোনো ধারা রাখা যাবে না। সংস্কার বিষয়ক ঐক্যমত কমিশনের সিদ্ধান্তগুলো গণভোটে উপস্থাপন করতে হবে এবং জনগণের রায় অনুযায়ী সংবিধানে পরিবর্তন আনতে হবে।”

তিনি আরও বলেন, যদি এসব শর্ত পূরণ হয়, তাহলে এনসিপি সনদে স্বাক্ষর করবে এবং ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে জুলাই গণঅভ্যুত্থানের দাবিগুলো বাস্তবায়নে পাশে থাকবে। নাহিদ ইসলামের দাবি, সংস্কারের বিপক্ষে থাকা কিংবা ইতিহাসে দায়ভার রয়েছে এমন কোনো দলের সঙ্গে এনসিপি জোটে যাবে না। তিনি বলেন, “আগামী জাতীয় নির্বাচনের আগে জুলাই গণঅভ্যুত্থানের বিচারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। আগের মতো তত্ত্বাবধায়ক সরকার নয়, বরং নতুন কাঠামোয় ড. ইউনূসের নেতৃত্বে নির্বাচন হতে হবে। নির্বাচন কমিশনের ভূমিকা নিয়েও ক্ষোভ প্রকাশ করেন নাহিদ ইসলাম। তাঁর ভাষায়, “শাপলা প্রতীক না দেওয়া কমিশনের একতরফা ও স্বেচ্ছাচারী সিদ্ধান্ত। রাজনৈতিকভাবে এই প্রতীক পুনরুদ্ধারের জন্য রাজপথে আন্দোলন গড়ে তুলবে এনসিপি।

তিনি আরও অভিযোগ করেন, নির্বাচনকে ঘিরে ফ্যাসিবাদী শক্তি সক্রিয় হয়েছে। তারা এনসিপির সাংগঠনিক কার্যক্রম ব্যাহত করছে, প্রতীক না দেওয়ার মাধ্যমে সেই ষড়যন্ত্রই চলছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের উত্তরাঞ্চলীয় মুখ্য সংগঠক সারজিস আলম। তিনি বলেন, “আওয়ামী লীগ ও ভারতের আধিপত্যবিরোধী রাজনীতিতে বিএনপি ও জামায়াত ব্যর্থ হয়েছে। চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে তারা জনগণের আস্থা হারিয়েছে। এখন সময় নতুন নেতৃত্বের।”

তিনি জানান, আগামী জাতীয় নির্বাচনে এনসিপি একটি শক্তিশালী বিকল্প শক্তি হিসেবে অংশ নিতে চায়। এককভাবে কোনো দল সংসদ গঠন করলে তা স্থায়ী হবে না। এনসিপি ঐক্যবদ্ধ রাজনৈতিক সংস্কৃতির ভিত্তি গড়তে চায়, বলেন সারজিস আলম। আলোচনা শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা রাজশাহী বিভাগের আট জেলার সাংগঠনিক নেতাদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় মহানগর ও জেলা পর্যায়ের নয়টি ইউনিটের আহ্বায়ক ও সদস্য সচিব পদপ্রত্যাশীদের সাক্ষাৎকার গ্রহণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026