1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| ভোর ৫:১১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শ্রীপুরে বসত বাড়িতে আগুন স্ত্রীকে সন্দেহ

মোঃ সুলতান মাহমুদ গাজীপুর জেলাপ্রতিনিধিঃ
  • Update Time : শনিবার, জানুয়ারি ৪, ২০২৫,
  • 245 Time View
186

মোঃ সুলতান মাহমুদ গাজীপুর জেলাপ্রতিনিধিঃ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গাজীপুরের শ্রীপুরে একটি বসতবাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (৪ জানুয়ারি) দুপুর সোয়া ১টার দিকে উপজেলার তেলিহাটি ইউনিয়নের এলিম বাড়ি মোড় এলাকায় এ অগ্নিকাণ্ড ঘটে।

 

স্থানীয় বাসিন্দা কবির হোসেন বলেন, শ্রীপুরের তেলিহাটি ইউনিয়নের এলিম বাড়ি মোড় এলাকায় শাহিদের বাড়িতে আগুন লাগে। পরে এলাকাবাসী নেভানোর চেষ্টা করেন এবং ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।

 

 

বাড়ির মালিক শহীদ বলেন, আমি ঘরের ভেতর ঘুমিয়ে ছিলাম। এসময় আগুন লাগে। আগুনের তাপে আমার ঘুম ভেঙে যায়। এরপর উঠে দেখি ঘরে আগুন জ্বলছে। এরপর আমি স্ত্রীর ফোন নম্বরে কল দিলে বন্ধ পাই। আমার স্ত্রী–ই ঘরে আগুন দিয়ে চলে গেছে আমার ধারণা।

 

স্থানীয় বাসিন্দা মোস্তাফিজুর রহমান বলেন, শহীদের অত্যাচারে তাঁর পরিবার ও প্রতিবেশীরা অতিষ্ঠ। এর আগেও ঘরের আসবাবপত্র ভাঙচুর করেছেন। বহুবার বিচার–সালিস হয়েছে। কিন্তু তিনি মাদকাসক্ত থেকে ফেরেননি। মাতাল হয়ে প্রায় বেপরোয়া আচরণ করে।

 

শ্রীপুর ফায়ার সার্ভিসের ওয়্যার ইন্সপেক্টর আবুল কালাম আজাদ বলেন, প্রায় আধা ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। তবে ঘরের ভেতরে থাকা ফ্রিজসহ অন্যান্য মালামাল সম্পূর্ণভাবে পুড়ে গেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026