1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| সকাল ৬:৪৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শ্রীপুরে আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগে সংবাদ সম্মেলন হয়।

গাজীপুর প্রতিনিধি: আল-আমিন।
  • Update Time : রবিবার, মে ১১, ২০২৫,
  • 172 Time View
96

গাজীপুর প্রতিনিধি: আল-আমিন।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

গাজীপুরের শ্রীপুর উপজেলার কেওয়া পশ্চিম খন্ড মাওনা পাথারে আদালতের রায় অমান্য করে জমি দখলের অভিযোগে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেছেন ভুক্তভোগী মাস্টার আমিনুল হক। বুধবার (৭ মে ২০২৫) দুপুর ২টায় নিজ এলাকায় সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন। আদালতের রায় ও পৌরসভার নির্দেশনা উপেক্ষা করে ছাত্রলীগ নেতার নেতৃত্বে সন্ত্রাসী বাহিনী তাদের পৈতৃকও মাতৃক সম্পত্তির ২.১৯ শতাংশ জমি দখল করে নিয়েছে।

মাস্টার আমিনুল হক জানান, তার পিতা মৃত ফালু শেখ ১৯৩৮ সালে এই জমি ক্রয় করেন, সেটি এখন জোরপূর্বক দখলের চেষ্টা চলছে। সরেজমিনে গিয়ে দেখা গেছে, আরএস খতিয়ান নং ৭৪১-এর অধীনে তিনটি দাগ—১৪৮ (০.৪১ শতাংশ), ১৫৫ (১.০০ শতাংশ), ও ৪২৫ (০.৭৮ শতাংশ)—মোট ২.১৯ শতাংশ জমির ফসল কেটে নেওয়া হয়েছে।

তিনি আরও জানান, দেওয়ানি মামলা (নং-১০৯/২০২৪) শেষে শ্রীপুরের সিনিয়র সহকারী দ্বিতীয় আদালত তাদের পক্ষে রায় দেন। এমনকি শ্রীপুর পৌরসভার ১৬ জানুয়ারি ২০২৫ সালের নির্দেশনাও তাদের জমির মালিকানা নিশ্চিত করে। কিন্তু তা সত্ত্বেও সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক নাসির মোড়লের নেতৃত্বে শিপন খাঁ ও তার সঙ্গ /পাঙ্গ বাহিনী জমি দখল করে।

অভিযুক্তদের মধ্যে রয়েছেন ছাত্রলীগ নেতা শিপন (২৬), তার পিতা মোস্তান খাঁ, চাচা রোস্তম খাঁ, কালু মিয়া (৪৩), শফিজ উদ্দিন (৪০), আলা উদ্দিন ও তমিজ উদ্দিন (২১)। ভুক্তভোগী পরিবার দাবি করেছে, শিপন খাঁ পিয়ালী কলেজ ছাত্রলীগের নাম ব্যবহার করে সংগঠিত ক্যাডার বাহিনী দিয়ে জমি থেকে তাসংবাদ সম্মেলনে মাস্টার আমিনুল হক প্রশাসনের প্রতি দ্রুত পদক্ষেপ গ্রহণ ও অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026