1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৮:২১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শ্রদ্ধা-ভালোবাসায় চিরনিদ্রায় শায়িত হলেন রুহিয়ার কিংবদন্তি নেতা বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল।

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, নভেম্বর ২৭, ২০২৫,
  • 219 Time View
348

বেলাল হোসেন ঠাকুরগাঁও প্রতিনিধি।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় চির নিদ্রায় শায়িত হলেন ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও রুহিয়া থানা বিএনপির সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল। বৃহস্পতিবার দুপুরে রুহিয়া থানার কানিকশালগাঁও গ্রামে তাকে চির বিদায় জানায় স্বজন ও সাধারণ মানুষ। পরে একজন বীর মুক্তিযোদ্ধা হিসেবে মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করা হয়, রাষ্ট্রীয় সম্মাননা শেষে পলাশ বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা অনুষ্ঠিত হয় এবং পার্শ্বস্থ কবরস্থানে সমাহিত করা হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল ১৯৩২ সালে জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতার জন্য অস্ত্র হাতে মুক্তিযুদ্ধে অংশ নেন। ২০০৩ সালে রুহিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হন, ২০১১ সাল পর্যন্ত তিনি নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করছেন। রুহিয়া এলাকার বিএনপি প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল ইউনিয়ন, কমিটি এবং জেলা মুক্তি যোদ্ধা দলের বিভিন্ন পদে দায়িত্ব পালন ছাড়াও ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত রুহিয়া থানা বিএনপির সভাপতির দায়িত্ব পালন করছেন।

এদিকে ঠাকুরগাঁও জেলা বিএনপি কার্যালয়ের এক শোকবার্তায় বলা হয়, বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামালের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর । মহাসচিব মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

পলাশ বাংলা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জানাজায় ভার্চুয়ালী বক্তব্য রাখেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, এছাড়াও উপস্থিত ছিলেন ঠাকুরগাঁও জেলা বিএনপি সভাপতি মির্জা ফয়সল আমীন, সাধারণ সম্পাদক মোঃ পয়গাম আলী, ঠাকুরগাঁও সদর উপজেলা বিএনপি সভাপতি আব্দুল হামিদ, জেলা বিএনপির সাবেক প্রকাশনা সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মোঃ মতিউর রহমান, সাবেক যুগ্ম সম্পাদক মোঃ আনছারুল হক, রুহিয়া থানা বিএনপির সভাপতি মোঃ আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম রিপন, সিনিয়র সহসভাপতি আব্দুল মালেক মানিক, রুহিয়া সালেহীয়া দারুসুন্নাত ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মোজাহারুল ইসলাম, আরবি প্রভাষক মাওলানা মোঃ মকসেদ আলী, রুহিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা, , রুহিয়া থানা যুবদলের সভাপতি মোঃ আনার আলী, সাধারণ সম্পাদক মোঃ নুরে আলম, আকচা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান গোলাম সারওয়ার চৌধুরীসহ দলমত নির্বিশেষে বহু মানুষ।

উল্লেখ্য, গত ২৬ নভেম্বর আনুমানিক বিকাল ৫:৩০ মিনিটে রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন বীর মুক্তিযোদ্ধা মোস্তফা কামাল। মৃত্যু কালে তার বয়স ৭৪ বছর। তিনি দুই পুত্র সন্তান ও এক কন্যা সন্তান,স্ত্রীসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026