1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৮:০৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শ্যামনগরে বিজিবি এবং সেনাবাহিনী কর্তৃক যৌথ অভিযানে কুখ্যাত চোরাকারবারি দলের লিডার সহ আটক ০৩

আরিফুজ্জামান আমোঃরিফ, স্টাফ রিপোর্টার(সাতক্ষীরা)
  • Update Time : শুক্রবার, নভেম্বর ২৮, ২০২৫,
  • 213 Time View
435

 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

আরিফুজ্জামান আমোঃরিফ, স্টাফ রিপোর্টার(সাতক্ষীরা)

 

সাতক্ষীরার শ্যামনগরে বিজিবি এবং সেনাবাহিনী কর্তৃক যৌথ অভিযানে কুখ্যাত চোরাকারবারি দলের লিডার আরজ খান সহ তার ২ সহযোগী আটক করা হয়েছে। শুক্রবার ( ২৮ নভেম্বর)দিবাগত রাতে ভারপ্রাপ্ত অপস্ অফিসার মেজর সুস্মিত (17 BGB) এবং লেফটেন্যান্ট রাদীদ( 37 BIR) এর নেতৃত্বে বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অপারেশন পরিচালনার মাধ্যমে কুখ্যাত চোরাকারবারী দলের রিং লিডার আরজ খানকে কৈখালীর নৈকাঠী এলাকা (শ্যামনগর উপজেলা) থেকে তার দুই সহযোগীসহ তিন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। এই অপারেশনটি সুষ্ঠুভাবে সম্পাদনকালে এনটিএমসি, বিজিবি সেল কর্তৃক টার্গেট এর লোকেশন (Lat-Long) সার্বক্ষনিকভাবে প্রদান করা হয় যার মাধ্যমে অপারেশনটি কার্যকরভাবে সম্পাদন করা সম্ভবপর হয়েছে। আরজ খান এর কাছ থেকে প্রাপ্ত সংবাদের ভিত্তিতে তাদেরই দলের অন্যতম সহযোগী সোহরাবকে উত্তর কৈখালী এলাকা হতে সকাল ০৬:৩৫ ঘটিকায় গ্রেফতার করা হয়েছে। তিন অপরাধীর নিকট হতে ০২টি অবৈধ মোটরসাইকেল, ১৩৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ০৩টি মোবাইল ফোন উদ্ধার করা হয়। বর্তমানে তিন অপরাধীকে বিজিবি এবং সেনাবাহিনী কর্তৃক যৌথভাবে স্থানীয় থানায় নিয়ে যাওয়া হয়েছে এবং আইন অনুযায়ী থানায় হস্তান্তর করা হয়েছে। নিম্নে আটককৃতরা হলো, ১/ নাম: মোঃ আরজ খান (৪০), পিতার নাম: শেখ সামসুর রহমান, গ্রাম: পশ্চিম কৈখালী, উপজেলা: শ্যামনগর, জেলা: সাতক্ষীরা। ২/ নাম: সোহরাব গাজী (৪০), পিতার নাম: মৃত মতিয়ার গাজী, গ্রাম: পশ্চিম কৈখালী, উপজেলা: শ্যামনগর, জেলা: সাতক্ষীরা। ৩/ নাম: মোঃ ফরহাদ হোসেন (৩৬), পিতার নাম: মোঃ ফজলুল হক গাজী, গ্রাম: পশ্চিম কৈখালী, উপজেলা: শ্যামনগর, জেলা: সাতক্ষীরা। তথ্যটি নিশ্চিত করেছেন, লেঃ কর্ণেল মোঃ শাহারিয়ার রাজীব, পিএসসি, সিগন্যালস্ পরিচালক অধিনায়ক নীলডুমুর ব্যাটালিয়ন (১৭ বিজিবি)।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026