1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৬:৫৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শৈলকুপায় শশুরের বটির আঘাতে গৃহবধুর মৃত্যু 

শাহানজিদ উদ্দিন সোহান, ঝিনাইদহ 
  • Update Time : রবিবার, অক্টোবর ২৬, ২০২৫,
  • 181 Time View
291

শাহানজিদ উদ্দিন সোহান, ঝিনাইদহ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ঝিনাইদহের শৈলকুপায় মানসিক প্রতিবন্ধী শশুরের বটির কোপে তার ছেলের বউ নিহত হয়েছে। রোববার ভোররাতে উপজেলার পাইকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিমা খাতুন ওই গ্রামের আব্দুর রউফের স্ত্রী।

স্থানীয়রা জানায়, ভোররাতে লিমা খাতুন প্রকৃতির ডাকে সাড়া দিতে ঘর থেকে বের হয়। সেসময় শশুর মুকুল শেখ ধারালো বটি দিয়ে তাকে আঘাত করে। লিমার আত্মচিকৎকারে পরিবারের লোকজন এসে তাকে উদ্ধার করে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

লিমার শাশুড়ী জানান, আমার বউমা ভোর সাড়ে ৪ টার দিকে নামাজ পড়ার জন্য উঠে। তখন আমিও নামাজ পড়ার জন্য উঠার চেষ্টা করছিলাম । এরই মাঝে বাইরে থেকে আমার বউমা লিমার চিৎকার শুনে ছুটে গিয়ে দেখি তার পুরো শরীর রক্তে ভরে গেছে। সাথে সাথে তাকে উদ্ধার করে শৈলকূপা হাসপাতালে নিয়ে যায়। আমার বউমার ছোট ছোট দুই টা ছেলে রয়েছে। আমার স্বামী পাগল তার বাটির আঘাতেই প্রাণ গেছে বউমার।

শশুর মুকুল শেখ মানসিক প্রতিবন্ধী বলে জানিয়েছেন তার স্বজন ও এলাকাবাসী।শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগের চিকিৎসক আরিফুর রহমান বলেন, আঘাতের কারণে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছে। লিমা খাতুন হাসপাতালে আসার আগেই মারা গেছেন।

শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মাসুম খান জানান, ভোর রাতে মানসিক প্রতিবন্ধী শশুরের বটির আঘাতে বউমার মৃত্যু ঘটেছে। ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026