1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১২ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ২৭শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| বৃহস্পতিবার| দুপুর ১২:৫০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শেরপুরে এসএসসি পরীক্ষার প্রথম দিনেই অনুপস্থিত ২২৮ শিক্ষার্থী।

মাহফুজুর রহমান সাইমন শেরপুর
  • Update Time : বৃহস্পতিবার, এপ্রিল ১০, ২০২৫,
  • 192 Time View
147

মাহফুজুর রহমান সাইমন শেরপুর

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শেরপুরে এবারের এসএসসি, দাখিল ও ভোকেশনাল পরীক্ষার প্রথম দিনে মোট ২২৮ জন পরীক্ষার্থী অনুপস্থিত ছিলো। বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল ১০ টায় জেলার ৩৫টি কেন্দ্রে একযোগে এ পরীক্ষার শুরু হয়।

জেলা শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, শেরপুরে এবারের এসএসসি, দাখিল ও ভোকেশনাল মিলিয়ে মোট পরীক্ষার্থী ছিলো ১৫ হাজার ৮০২ জন। এর মধ্যে এসএসসিতে ১২ হাজার ১১৪ জন, দাখিলে ২ হাজার ৪৭১ জন এবং ভোকেশনালে ১ হাজার ২১৭ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছেন।

প্রথম দিনের উপস্থিতি ও অনুপস্থিতির বিবরণ অনুযায়ী, এসএসসিতে মোট ১২,১১৪ জন পরীক্ষার্থীর মধ্যে ১৩টি কেন্দ্রে উপস্থিত ছিলেন ১২,০২৮ জন এবং অনুপস্থিত ৮৬ জন। দাখিল পরীক্ষায় ৭টি কেন্দ্রে মোট ২,৪৭১ জনের উপস্থিত ২,৩৫৭ জন এবং অনুপস্থিত ১১৪ জন। ভোকেশনাল (এসএসসি ও দাখিল) ৭টি কেন্দ্রে মোট ১,২১৭ জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিলেন ১,১৮৯ জন এবং অনুপস্থিত ২৮ জন।

জেলা শিক্ষা অফিসের তথ্য মতে, এবার মোট পরীক্ষার্থী ১৫,৮০২ জনের মধ্যে প্রথম দিন পরীক্ষায় উপস্থিত ছিলেন ১৫,৫৭৪ জন এবং অনুপস্থিত ছিলেন ২২৮ জন।

জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. রেজুয়ান জানান, প্রথম দিন যারা অনুপস্থিত ছিলো, তাদের খোঁজ নিতে সংশ্লিষ্ট শিক্ষকদের নির্দেশনা দেয়া হয়েছে।

আরও পড়ুন : অভিমানে এসএসসি পরীক্ষার আগের দিন সিয়ামের কাণ্ড

এদিকে, জেলার নকলা উপজেলায় মেয়েকে পরীক্ষার কেন্দ্রে রেখে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল শিরিনা বেগম (৩৮) নামে এক নারীর। দুপুর ১২টার দিকে উপজেলার চর বসতি এলাকায় একটি অটোরিকশার চাপায় তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান। নিহত শিরিনা বেগম উপজেলার রেহাই অষ্টধর গ্রামের সোহেল রানার স্ত্রী।

নকলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক তদন্ত করেছে। মরদেহের সুরতহাল শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026