1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৫:০৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শিরোনামহীন প্রচার বিমূখ এডভোকেট জামিল হাসান তাপস

মোঃ আজাদ হোসেন নিপু  জামালপুর জেলা প্রতিনিধি
  • Update Time : শনিবার, নভেম্বর ১, ২০২৫,
  • 242 Time View
356

মোঃ আজাদ হোসেন নিপু  

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

জামালপুর সদর উপজেলার ১৫নং রশিদপুর ইউনিয়নের রামদেব বাড়ির কৃতি সন্তান এডভোকেট জামিল হাসান তাপস শিক্ষা, রাজনীতি ও পেশাগত জীবনে এক উজ্জ্বল উদাহরণ স্থাপন করেছেন। ছাত্রজীবন থেকেই তিনি নেতৃত্ব ও জনসেবার মানসিকতা নিয়ে এগিয়ে আসেন, যা পরবর্তীতে তাঁকে আইন পেশায় প্রতিষ্ঠিত করেছে।১৯৯০ সালে রশীদপুর উচ্চ বিদ্যালয় থেকে এস.এস.সি এবং ১৯৯২ সালে সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর থেকে এইচ এস সি এবং একই কলেজ থেকে গ্রাজুয়েশন ১৯৯৪ সালে সম্পন্ন করেন তিনি।১৯৯৬ সালে সরকারি আনন্দ মোহন কলেজ থেকে এম এস এস ( রাস্ট্র বিজ্ঞান) স্নাতক উত্তর ডিগ্রি অর্জন করেন।পরবর্তীতে ১৯৯৮ সালে ময়মনসিংহ ল’ কলেজে থেকে আইনে গ্র‍্যাজুয়েশন এবং ২০০২ সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে এডভোকেটশীপ ডিগ্রি লাভ করেন।২০০৩ সালে তিনি বাংলাদেশ বার কাউন্সিলের বার ভোকেশনাল কোর্স বি ভি সি- ডিপ্লোমা ব্যারিস্টার কোর্স সম্পূর্ণ সম্পন্ন করে এবং আইনজীবী হিসেবে আত্মপ্রকাশ করেন।২০০৬ ও ২০০৭ সালে জেলা আইনজীবী সমিতির নির্বাচনে পর পর দুইবার সর্বাধিক ভোটে সদস্য নির্বাচিত হয়ে সহকর্মীদের আস্থা অর্জন করেন।২০০৬ সালে জামালপুর সদর থানা বিএনপির আইন বিষয়ক সম্পাদক পদে স্থান একাধারে ৩ মেয়াদে দায়িত্ব পালন করেন।২০০৮ সালে তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষকদল, জামালপুর জেলা শাখার আইন বিষয়ক সম্পাদক নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছেন।তার পেশাগত সততা, নিষ্ঠা ও মানবিক দৃষ্টিভঙ্গি তাঁকে এলাকায় একজন নির্ভরযোগ্য আইনজীবী হিসেবে প্রতিষ্ঠিত করেছেন।ছাত্রজীবন থেকেই এডভোকেট তাপসের নেতৃত্বগুণ ছিল সুপরিচিত।১৯৯৬ সালে তিনি ময়মনসিংহ ল’ কলেজ ছাত্রদলের সভাপতি নির্বাচিত হন এবং একই বছর সরকারি আনন্দ মহন কলেজ শাখার ছাত্র দলের সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন।পরবর্তীতে ১৯৯৭ সালে বৃহত্তর ময়মনসিংহস্থ জামালপুর ছাত্র সমিতির সভাপতির দায়িত্ব পালন করেন।১৯৯০ এর এরশাদ বিরোধী আনন্দোলনে সক্রিয় ভূমিকা পালনকারী ছাত্রনেতা এডভোকেট জামিল হাসান তাপস ১৯৯১ সালে ১৫ নং রশিদপুর ইউনিয়ন ছাত্রদলের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক হিসেবে ইউনিয়নের তরুণ সমাজকে ঐক্যবদ্ধ করে স্থানীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন।১৯৯৩-৯৬ সাল পর্যন্ত রশিদপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি দায়িত্ব পালন করেন।আইন পেশার পাশাপাশি এডভোকেট জামিল হাসান তাপস সমাজসেবামূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে জড়িত আছেন।তিনি অসহায় মানুষের পাশে দাঁড়ানো, আইনি পরামর্শ প্রদান ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন।তাঁর সামাজিক দায়িত্ববোধ, সততা ও মানবিক মনোভাব তাঁকে স্থানীয় সমাজে এক অনুকরণীয় ব্যক্তিত্বে পরিণত করেছে।রাজনীতি, শিক্ষা ও কর্মজীবনে অধুমপায়ী এডভোকেট জামিল হাসান তাপস দক্ষিণ জামালপুরের এক উজ্জ্বল ব্যক্তিত্বের নাম।তিনি প্রমাণ করেছেন নিষ্ঠা, সততা ও মানবিকতা থাকলে প্রত্যন্ত অঞ্চলে থেকেও সমাজে পরিবর্তন আনা সম্ভব।তাঁর সাফল্যের ধারাবাহিকতা তরুণ প্রজন্মকে অনুপ্রাণিত করবে নেতৃত্ব, দায়িত্ব ও ন্যায়বোধের পথে।এডভোকেট মোঃ জামিল হাসান তাপস একজন প্রতিশ্রুতিশীল আইনজীবী, সমাজসেবক ও শিক্ষা উন্নয়নকর্মী। তিনি সৎ, ন্যায়ের পথে অবিচল এবং মানুষের অধিকার রক্ষায় নিবেদিতপ্রাণ একজন সু-শীল ব্যক্তি হিসেবে এলাকায় বিশেষভাবে পরিচিত। জন্মস্থান ও বেড়ে ওঠা স্থানীয় গ্রামীণ পরিবেশে হলেও শৈশব থেকেই তিনি ছিলেন মেধাবী, পরিশ্রমী ও প্রগতিশীল।মরহুম ব্যারিস্টার আবদুস সালাম তালুকদারের স্নেহ ধন্য এডভোকেট মোঃ জামিল হাসান তাপস শুধু আইন পেশাতেই সীমাবদ্ধ নন; সমাজ ও শিক্ষা উন্নয়নে তার রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি রশীদপুর উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। দায়িত্ব গ্রহণ মাত্রই বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়ন, শিক্ষার মানোন্নয়নে অবিভাবক সমাবেশ ,ব্যক্তিগত ছাত্র ভিত্তি ঘোষণাসহ ছাত্রছাত্রীদের সার্বিক কল্যাণে তিনি অবিরাম কাজ করে যাচ্ছেন। তিনি বিশ্বাস করেন, “একটি শিক্ষিত প্রজন্মই পারে একটি জাতিকে উন্নতির শিখরে পৌঁছে দিতে।” তাই শিক্ষাক্ষেত্রে বিনিয়োগ ও মনোযোগ তার জীবনের অন্যতম লক্ষ্য।এডভোকেট তাপস সাধারণ মানুষের সঙ্গে নিবিড় সম্পর্ক বজায় রেখে চলেন। তার নম্র স্বভাব, সহজ-সরল জীবনযাপন এবং জনগণের পাশে থাকার মানসিকতা তাকে সকলের আস্থাভাজন করে তুলেছে। তিনি সৎ নেতৃত্ব, জনকল্যাণমুখী কর্মকাণ্ড ও স্বচ্ছ দৃষ্টিভঙ্গির জন্য এলাকায় এক অনন্য ব্যক্তিত্বে পরিণত হয়েছেন।ভবিষ্যতে তিনি শিক্ষা,স্বাস্থ্য ও সমাজকল্যাণে আরও বিস্তৃত কর্মসূচি হাতে নিতে চান। তরুণ প্রজন্মকে সঠিক পথে পরিচালিত করা, নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা এবং আধুনিক শিক্ষায় দক্ষ করে তোলার পাশাপাশি নতুন প্রজন্মকে মাদকমুক্ত রাখার প্রচেষ্টা স্বরুপ ফুটবল, ক্রিকেটসহ নানা ধরনের ক্রীড়া প্রতিযোগিতায় উদ্বুদ্ধ করে যাচ্ছেন।এডভোকেট মোঃ জামিল হাসান তাপস শুধু একজন আইনজীবী নন, তিনি একজন মানবিক নেতা, শিক্ষার প্রবক্তা, ক্রীড়াঅনুরাগী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, ধর্মীয়মূল্যবোধে বিশ্বাসী, ধনী গরীবের বেদাবেদহীন এক বিরল প্রকৃতির মানুষ।২০২০ সালের জানুয়ারী মাসে এই কর্মবীর পবিত্র উমরা হজ্ব পালন শেষে দেশে ফিরে রশিদপুর চৌরাস্তাস্থ তাহার মালিকানাধীন হাজী আব্দুস ছাত্তার প্লাজা নামীয় বিলাশবহুল বহুতল বাড়িটি করোনারোগীদের জন্য অস্থায়ী হাসপাতাল করার নিমিত্তে ৩০ টি কক্ষ বিনা বাড়ায় সরকারকে প্রদানের আবেদন করে এলাকায় সাড়া ফেলে ছিলেন।তাকে সার্বক্ষণিক প্রেরণা ও সাহস যোগিয়ে যাচ্ছেন তার সহ ধর্মীনী মধুপুর রানী ভবানী সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষিকা সুলতানা নাছরিন মুক্তা। তার একমাত্র পুত্র মোঃ ইশতিয়াক ইলাহী আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে আইনে অধ্যয়নরত। ব্যক্তিজীবনে স্বচ্ছল ও সাদা মনের মানুষ এডভোকেট জামিল হাসান তাপস খুবই ভাগ্যবান। তাহার পিতা আলহাজ্ব মোঃ মনছুরুল হক আকন্দ ও মাতা হাজী জমিলা বেগম এখনো জীবিত আছেন।তাহারা জৈষ্ঠ্য সন্তানের ব্যক্তি, কর্ম ও সামাজিক কর্মকান্ডে খুবই গর্বিত…

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026