
এস এম আলমগীর হুসাইন শিবচর
হিন্দুত্ববাদী উগ্র সংগঠন ইসকনকে নিষিদ্ধের দাবিতে আজ ২৬ অক্টোবর বিকেল চারটায় মাদারীপুরের শিবচরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় ৭১ চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে হাজী শরীয়তুল্লাহ(র :)সমাজ কল্যাণ পরিষদ।
সমাবেশে বক্তারা অভিযোগ করেন, ইসকন দীর্ঘদিন ধরে দেশজুড়ে নানা উগ্র কর্মকাণ্ডে লিপ্ত রয়েছে। মুসলিম খতিব এবং ওলামাদের ঘুম আইনজীবী হত্যা নারী নির্যাতন, খুন, ধর্ষণ ও উসকানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে সংগঠনটি দেশের ধর্মীয় সম্প্রীতি বিনষ্ট করছে বলে তারা দাবি করেন। বক্তারা অবিলম্বে ইসকনের কার্যক্রম বন্ধ ও সংগঠনটিকে নিষিদ্ধ ঘোষণার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে হাজী শরীয়তুল্লাহর সপ্তম পুরুষ পীরজাদা হযরত মাওলানা হানজালা বলেন, “আমরা হিন্দু ধর্মাবলম্বী ভাইদের শত্রু নই, তারা এ দেশের নাগরিক এবং আমরা তাদের সম্মান করি। কিন্তু ইসকন একটি উগ্র সংগঠন, যারা ধর্মের নামে সন্ত্রাস চালাচ্ছে। এদের বিচার না হওয়া পর্যন্ত শিবচরের মাটিতে তাদের কোনো কার্যক্রম চলতে দেওয়া হবে না।
বিক্ষোভ মিছিল শেষে অংশগ্রহণকারীরা ৭১ চত্বর থেকে শিবচর বাজার পর্যন্ত পদযাত্রা করেন এবং ইসকনবিরোধী স্লোগান দেন।