শিবচরে ভাতা বৃদ্ধি ও ন্যায্য দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি
এস এম আলমগীর হুসাইন স্টাফ রিপোর্টার মাদারীপুর প্রতিনিধি:
Update Time :
মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫,
127 Time View
শিবচরে ভাতা বৃদ্ধি ও ন্যায্য দাবিতে শিক্ষকদের অবস্থান কর্মসূচি
এস এম আলমগীর হুসাইন স্টাফ রিপোর্টার কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২০ শতাংশ বাড়ি ভাতা, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতাসহ বিভিন্ন দাবিতে শিবচরে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা।মঙ্গলবার সকাল ১০টায় শিবচর উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা কালো ব্যাজ ধারণ করে এ কর্মসূচিতে অংশ নেন।কর্মসূচিতে শিক্ষক নেতারা বলেন, শিক্ষকদের ওপর বারবার হামলা, অপমান ও অপদস্ত করার ঘটনা উদ্বেগজনক। তারা এসব ঘটনার দ্রুত বিচার দাবি করেন। একইসঙ্গে জানান, ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।আন্দোলনরত শিক্ষকরা ঘোষণা দেন, আগামীকাল বুধবার সকাল ১১টায় তারা পদযাত্রা কর্মসূচি পালন করবেন। একই সঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ...
186
এস এম আলমগীর হুসাইন স্টাফ রিপোর্টার
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ২০ শতাংশ বাড়ি ভাতা, ১,৫০০ টাকা চিকিৎসা ভাতা এবং ৭৫ শতাংশ উৎসব ভাতাসহ বিভিন্ন দাবিতে শিবচরে অবস্থান কর্মসূচি পালন করেছেন শিক্ষকরা।মঙ্গলবার সকাল ১০টায় শিবচর উপজেলা শহীদ মিনার প্রাঙ্গণে উপজেলার বিভিন্ন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষকরা কালো ব্যাজ ধারণ করে এ কর্মসূচিতে অংশ নেন।কর্মসূচিতে শিক্ষক নেতারা বলেন, শিক্ষকদের ওপর বারবার হামলা, অপমান ও অপদস্ত করার ঘটনা উদ্বেগজনক। তারা এসব ঘটনার দ্রুত বিচার দাবি করেন। একইসঙ্গে জানান, ন্যায্য দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে।আন্দোলনরত শিক্ষকরা ঘোষণা দেন, আগামীকাল বুধবার সকাল ১১টায় তারা পদযাত্রা কর্মসূচি পালন করবেন। একই সঙ্গে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি বাস্তবায়ন না হলে আন্দোলন আরও কঠোর আকার ধারণ করবে।