1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ২:৪৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শিবচরের সাবেক কৃষি কর্মকর্তা খোসরুল আলমের জানাজা ও দাফন সম্পন্ন

এস এম আলমগীর হুসাইন মাদারীপুর
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫,
  • 201 Time View
127

এস এম আলমগীর হুসাইন মাদারীপুর

মাদারীপুরের শিবচরে সাবেক কৃষি কর্মকর্তা খোসরুল আলমের জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে। শনিবার ৫ সেপ্টেম্বর সন্ধ্যা ছয়টায় শিবচর উপজেলার জামে মসজিদে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

জানাজার নামাজে এলাকাবাসীর পাশাপাশি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের বিপুলসংখ্যক মানুষ অংশ নেন।জানাজায় উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামী শিবচর উপজেলার পৌর আমির বেলায়েত হোসেন এবং দৈনিক সংগ্রামের উপজেলা প্রতিনিধি জহির রায়হানসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জানাজা পূর্ব আলোচনায় পৌর আমির বেলায়েত হোসেন মরহুম খোসরুল আলমের স্মৃতিচারণ করে বলেন, “তিনি ব্যক্তিজীবনে ছিলেন অসাধারণ একজন মানুষ, সৎ, নিষ্ঠাবান ও সমাজসেবক।” এছাড়া আরো কয়েকজন বক্তা মরহুমের কর্মময় জীবনের বিভিন্ন দিক তুলে ধরেন এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন।

মরহুম ব্যক্তি জীবনে অবসর গ্রহনের পর থেকে বাংলাদেশ জামায়েত ইসলামীর শিবচর পৌরসভার ৪নং ওয়ার্ডে সভাপতির দায়িত্ব পালন করেছেন আমৃত্য । মরহুমের আদি বাড়ি মাদারীপুর জেলার কালকিনি উপজেলায় হলেও দীর্ঘদিন তিনি শিবচরেই বসবাস করেছেন। জীবদ্দশায় কৃষি খাতে বিভিন্ন উন্নয়নমূলক কাজে তিনি অগ্রণী ভূমিকা রাখেন।

জানাজায় অংশগ্রহণকারী অগণিত মানুষের উপস্থিতি মরহুমের জনপ্রিয়তা ও সমাজে তাঁর অবদানের প্রতিফলন ঘটায়। পরবর্তীতে শিবচর পৌরকবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026