1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৯:০৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শিবচরের দত্তপাড়ায় রাসেলের কমলা বাগান এখন সফলতার দৃষ্টান্ত

এস এম আলমগীর হুসাইন স্টাফ রিপোর্টার শিবচর,মাদারিপুর 
  • Update Time : শনিবার, নভেম্বর ২২, ২০২৫,
  • 145 Time View
261

এস এম আলমগীর হুসাইন স্টাফ রিপোর্টার 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মাদারীপুরের শিবচর উপজেলার দত্তপাড়া মৃধাকান্দি এলাকায় ছয় বছর আগে শুরু হয়েছিল এক স্বপ্নের পথচলা। দেড় বিঘা জমিতে ছোট জাতের কমলা চাষের উদ্যোগ নেন ইতালি প্রবাসী শওকত হোসেনের পরিবার। প্রথমদিকে পরিস্থিতি সহজ ছিল না।প্রায় ১০০টি চারা রোপণ করা হলেও নানান সমস্যা আর আবহাওয়ার কারণে তাদের মধ্যে ৪০টি নষ্ট হয়ে যায়। বেঁচে থাকা ৬০টি গাছও প্রথম দিকে তেমন ফল দিচ্ছিল না। যার কারণে বাবা শওকত হোসেন হতাশ হয়ে পড়ে।২০২১ সালের শেষ দিকে ছেলে সৌদি প্রবাসী রাসেল হোসেন বাগানের দায়িত্ব নেন।এখান থেকেই শুরু হয় গল্পের আসল মোড়। ইন্টারনেটে ফলচাষ নিয়ে নিয়মিত পড়াশোনা, কৃষি বিষয়ক ভিডিও দেখা, কৃষি অফিসের পরামর্শ সব মিলিয়ে তিনি বাগানে নতুন পরিচর্যার পদ্ধতি চালু করেন।ধীরে ধীরে বেঁচে থাকা ৬০টি গাছ সুস্থ হয়ে ওঠে।আজ সেই গাছগুলোই রাসেলের সাফল্যের মূল ভিত্তি।২০২৪ সালে বাগানজুড়ে ধরে অসংখ্য ফুল। তারপর ধীরে ধীরে রঙিন কমলা।স্বাদে অনন্য, গন্ধে দেশি তাজাভাব এমন কমলা বাজারে কমই পাওয়া যায়। বিদেশি কমলার ভিড়ে রাসেলের কমলা যেন আলাদা আলো ছড়ায়।এবছর আবহাওয়ার কারণে ফলন কিছুটা কম হলেও কমলার মিষ্টিভাব আগের সব বছরের রেকর্ড ছাড়িয়েছে। বাজারে ২৮০ থেকে ৩০০ টাকায় সহজেই বিক্রি হচ্ছে তার বাগানের কমলা। অনেকেই বাগান থেকেই কমলা কিনে নিয়ে যাচ্ছেন।স্থানীয়দের মতে, রাসেলের বাগান এখন শুধু ফল কেনার জায়গা নয় একটি অনুপ্রেরণার মাঠ। প্রতিদিন অনেকে পরিবার নিয়ে আসেন, ঘুরে দেখেন, ছবি তোলেন, আবার নিয়ে যান তাজা ফরমালিনমুক্ত কমলা।রাসেল বলেন, “শুরুর দিকে যখন গাছ মরছিল, তখন ভেবেছিলাম হয়তো আর হবে না। কিন্তু আমি হাল ছাড়িনি।যত্ন নিলে গাছও প্রতিদান দেয় এটা আমি নিজের চোখে দেখেছি।তার বাগানে এখন কমলার পাশাপাশি মাল্টা, পেয়ারা আর কয়েকটি নতুন জাতের ফলের পরীক্ষামূলক চাষ চলছে।সামান্য সহায়তা পেলে তিনি আরও বড় পরিসরে বাগান সম্প্রসারণের পরিকল্পনা করছেন।শিবচর উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম জানান,আমাদের অফিস থেকে নিয়মিত সহযোগিতা দেওয়া হচ্ছে।সামনে উন্নতমানের চারা আর কৃষি ঋণ প্রদানের প্রক্রিয়াকে আরও সহজ করার চেষ্টা চলছে।দত্তপাড়ার এই কমলা বাগান এখন স্থানীয় কৃষকদের জন্য জীবন্ত উদাহরণ হাল না ছাড়লে কীভাবে ব্যর্থতাকে পেরিয়ে সফলতা ধরা দেয়।রাসেলের হাত ধরে প্রমাণ হয়েছে, আধুনিক প্রযুক্তি আর যত্ন মিললে গ্রামবাংলার যেকোনো মাটি সোনার ফল দিতে পারে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026