1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ৩:০৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শিবগঞ্জে বিএনপির মহিলা সমাবেশ অনুষ্ঠিত

নুসরাত জাহান শিবগঞ্জ (বগুড়া)
  • Update Time : রবিবার, আগস্ট ৩১, ২০২৫,
  • 115 Time View
135

নুসরাত জাহান শিবগঞ্জ (বগুড়া)

বগুড়ার শিবগঞ্জে বিএনপির মহিলা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে শিবগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে উথলী উচ্চ বিদ্যালয় মাঠে এই সমাবেশের আয়োজন করা হয়। জাতীয়-দলীয় পতাকা উত্তোলন, বেলুন উড়িয়ে, জাতীয় সংগীত ও পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে সমাবেশের কার্যক্রম শুরু হয়।

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সমাবেশে সভাপতিত্ব করেন বগুড়া জেলা বিএনপির সহ-সভাপতি, শিবগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মীর শাহে আলম।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, “নারীর জাগরণ মানেই ঘরে ঘরে গণতন্ত্রের আলো ছড়িয়ে পড়া। মা-বোনদের সক্রিয় অংশগ্রহণই ধানের শীষের বিজয় নিশ্চিত করবে। শিবগঞ্জের মা-বোনরা গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে কতটা আস্থাশীল, সেইটা আজকের সমাবেশে প্রমাণ হয়েছে।

প্রধান অতিথির বক্তব্যে বিএনপির মিডিয়া সেলের সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদা হাবিবা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারে নারীর ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ। দেশকে স্থিতিশীল ও স্বচ্ছ নির্বাচনের পথে এগিয়ে নিতে নারীর সক্রিয়তা অপরিহার্য। শুধু ধানের শীষে নিজেরা নয়, সবাইকে ধানের শীষের পক্ষে ভোট নিয়ে আসতে হবে। বিএনপি যতবার ক্ষমতায় এসেছে ততবার দেশ শান্তিতে থেকেছে।

তিনি আরো বলেন, “বিএনপি ক্ষমতায় আসলে প্রতিটি পরিবারের নারীদের নামে ফ্যামিলী কার্ড দিবেন তারেক রহমান। প্রতিটি পরিবার পাবেন স্বাস্থ্যসেবা কার্ড। প্রতিটি শিশুকে শিক্ষা, স্বাস্থ্য সেবার নিশ্চয়তা দিবে বিএনপি। নারীদের স্বয়ংসম্পূর্ণ করতে দেয়া হবে নানা কাজে প্রশিক্ষণ। নারী নির্যাতন বন্ধেও নেয়া হবে নানা ব্যবস্থা, নিরাপত্তা নিশ্চিত করাও বিএনপির অঙ্গিকার। নারীরাই বিএনপির মূল শক্তি হয়ে ছিল, ভবিষ্যতেও থাকবে।”

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট আব্দুল ওহাব, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা আক্তার, পৌর বিএনপির সভাপতি বুলবুল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এসএম তাজুল ইসলাম, সিনিয়র সহ-সভাপতি মাহবুব আলম মানিক, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল করিম, সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ মাস্টার, যুগ্ম সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম মুকুল ও আব্দুল হান্নান, ছাত্র বিষয়ক সম্পাদক মীর শাকরুল আলম সীমান্ত, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক এম আবু তাহের, উপজেলা যুবদলের সভাপতি খালিদ হাসান আরমান, উপজেলা মহিলা দলের সভানেত্রী মিনারা বেগম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক তাজমেরী তুহিন এবং পৌর মহিলা দলের সভাপতি ছামছুন্নাহার প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026