1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১২:৪১|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শারদীয় দুর্গাপূজা-২০২৫ উদযাপন উপলক্ষে শান্তিগঞ্জে প্রস্তুতিমূলক সভা

দিলীপ কুমার দাশ
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ১৬, ২০২৫,
  • 185 Time View
105

দিলীপ কুমার দাশ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সুনামগঞ্জের শান্তিগঞ্জে শারদীয় দুর্গাপূজা ২০২৫ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১.৩০ ঘটিকায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদের হলরুমে উপজেলা প্রশাসনের উদ্যােগে এ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়।

শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো: আব্দুল আহাদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামীর শান্তিগঞ্জ উপজেলা শাখার আমির হাফিজ মো. আবু খালেদ,শান্তিগঞ্জ প্রেসক্লাবের সভাপতি সামিউল কবির প্রমুখ।

এসময় শান্তিগঞ্জ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, উপজেলা ফায়ার সার্ভিসের প্রতিনিধি, পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, ২১টি পূজা মণ্ডপের সভাপতি -সাধারণ সম্পাদক এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সভায় আসন্ন দুর্গোৎসব শান্তিপূর্ণ, সুশৃঙ্খল ও ভক্তিময় পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এ সময় বক্তারা বলেন, “দুর্গাপূজা শুধু ধর্মীয় উৎসব নয়, এটি বাঙালি সংস্কৃতির ঐতিহ্য। তাই সবার সহযোগিতায় উৎসবকে সুন্দরভাবে উদযাপন করতে হবে।

সভায় পূজামণ্ডপে নিরাপত্তা ব্যবস্থা জোরদার, বিদ্যুৎ ও আলো সঠিকভাবে নিশ্চিতকরণ, স্বাস্থ্যবিধি ও পরিচ্ছন্নতা রক্ষা, এবং শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সকলের সহযোগিতা কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026