1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৭:৫৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শান্তিগঞ্জে সড়ক দুর্ঘটনায় মা–মেয়ে নিহত আহত ১০

দিলীপ কুমার দাশ স্টাফ রিপোর্টার
  • Update Time : শুক্রবার, অক্টোবর ২৪, ২০২৫,
  • 136 Time View
177

দিলীপ কুমার দাশ স্টাফ রিপোর্টার

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

সুনামগঞ্জের শান্তিগঞ্জে ভোররাতে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মা–মেয়ে নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ১০ জন। শুক্রবার (২৪ অক্টোবর) ভোর অনুমান ৬টা ৫ মিনিটে উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের শত্রুমর্দন বাঘেরকোনা এলাকায় সিলেট-সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা সুনামগঞ্জগামী সেন্জুতি ট্রাভেলসের একটি এসি বাস (রেজি. নং ঢাকা মেট্রো ব-১৫-৬০৮২) নিয়ন্ত্রণ হারিয়ে রুহুল আমিনের বাড়ির সামনে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং অন্তত ১০ জন যাত্রী আহত হন।নিহতরা হলেন— মাঞ্জুরা আক্তার (৩৭), স্বামী-আব্দুল্লাহ আল মামুন।আয়েশা সিদ্দিকা (১০), পিতা-আব্দুল্লাহ আল মামুন।তারা উভয়েই রায়েরবাগ কদমতলী, মেরাজনগর বি-ব্লকের বাসিন্দা।আহতদের মধ্যে রয়েছেন— মাহদিয়া (১৮), ওমর ফারুক (১২), আসাদুজ্জামান (৪৭), মনিরুল ইসলাম (৪৯), ছাবিহা জান্নাত (১৬), নাসরিন (৩০), সৈয়দা মাসুমা খাতুন (৪০), এস এম শাহ নেওয়াজ (৪৯), রোকসানা পারভীন (৪২) এবং সুমাইয়া (১৩)। দুর্ঘটনার পর শান্তিগঞ্জ ফায়ার সার্ভিস ও থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান চালায়। আহতদের প্রথমে শান্তিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাদের মধ্যে ১০ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট এম.এ.জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
জানা গেছে, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি), দিলকুশা, ঢাকায় কর্মরত সদস্যদের ১১টি পরিবারের মোট ৪১ জন সদস্য টাঙ্গুয়ার হাওর ভ্রমণে যাচ্ছিলেন।শান্তিগঞ্জ থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে ডিউটিতে থাকা এসআই মো. সাইফুল ইসলাম ফোর্সসহ এবং জয়কলস হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখেন। জয়কলস হাইওয়ে থানা পুলিশ দুর্ঘটনা নিয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করছে।বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং পুলিশ নজরদারি অব্যাহত রেখেছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026