1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  3. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
শাজাহানপুরে মা ও দুই সন্তানের রহস্যজনক খুন - Provati Bangladesh | দৈনিক প্রভাতী বাংলাদেশ
April 19, 2026, 5:29 pm
Title :
গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর স্বেচ্ছাসেবক দলের প্রচারনা ও মনিটরিং মিটিং। মোঃআরিফুর রহমান

শাজাহানপুরে মা ও দুই সন্তানের রহস্যজনক খুন

Reporter Name
  • Update Time : Tuesday, November 25, 2025,
  • 147 Time View
252

মোঃ শিবলু রহমান বিশেষ প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বগুড়ার শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়া ইউনিয়নের খলিশাকান্দি গ্রামে এক মা ও তার দুই সন্তানের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পরিবারের শয়ন ঘর থেকে তিনজনের দেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন মোছাঃ সাদিয়া মোস্তারিম (২৪), তার মেয়ে মোছাঃ সাইফা (৩) এবং ৮ মাস বয়সী ছেলে মোঃ সাইফ।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে শয়নকক্ষে বিছানায় দুই সন্তানের মৃতদেহ এবং ঘরের ভেতরে ঝুলন্ত অবস্থায় সাদিয়া মোস্তারিমকে দেখতে পান তার স্বামী মোঃ শাহাদত হোসেন কাজল (৩০)। তিনি বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য এবং বর্তমানে ময়মনসিংহ ক্যান্টনমেন্টে কর্মরত। কয়েকদিন আগে তিনি ৭ দিনের ছুটিতে বাড়িতে এসেছিলেন।

স্থানীয়দের বরাত দিয়ে জানা গেছে, স্বামী–স্ত্রীর মধ্যে হঠাৎ মনোমালিন্য হওয়ায় তিনি পাশের রুমে রাতে ঘুমিয়ে ছিলেন। বর্তমানে মানসিকভাবে অসুস্থ অবস্থায় তিনি পুলিশ হেফাজতে আছেন। স্থানীয় গ্রামবাসী সুমন জানান, সকালে রান্না শেষে ঘরের দরজা বন্ধ দেখে কাজল ডাকাডাকি করেন। কোনো সাড়া না পেয়ে দরজা ভেঙে ভেতরে গিয়ে তিনজনকে মৃত অবস্থায় দেখেন। পরে স্থানীয়দের সহায়তায় লাশ নিচে নামিয়ে পুলিশকে খবর দেওয়া হয়।

নিহত সাদিয়ার স্বজনরা অভিযোগ করেছেন, এটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে। তারা বলেন, স্বামী পাশের রুমে থাকা অবস্থায় কীভাবে মা নিজ সন্তানদের হত্যা করতে পারে, তা বিশ্বাসযোগ্য নয়। তারা সঠিক ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ন্যায়বিচার ও শান্তি দাবি করেছেন।খলিশাকান্দি গ্রামের ইউপি (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান জাহাঙ্গীর আলম বলেন, ঘটনা অত্যন্ত মর্মান্তিক। খবর পেয়ে আমরা গিয়ে বিষয়টি থানার পুলিশকে অবহিত করি।

শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, শয়নকক্ষে দুই সন্তানের রক্তাক্ত মৃতদেহ এবং ঝুলন্ত অবস্থায় থাকা সাদিয়া মোস্তারিম উদ্ধার করা হয়েছে। পুলিশ তিনজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। তিনি বলেন,সঠিক তদন্তের মাধ্যমে নিশ্চিত করা হবে এটি পরিকল্পিত হত্যা না আত্মহত্যা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category

পুরাতন সংবাদ পড়ুন

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০  
© All rights reserved © 2019 LatestNews
ওয়েবসাইট ডিজাইন: ইয়োলো হোস্ট