1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৯:৪৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

শশুর দেবরের নি র্যা ত নে হাসপাতালে এক সন্তানের জননী মা ম লা র প্রস্তুতি

স্টাফ রিপোর্ট
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ৭, ২০২৫,
  • 84 Time View
121

স্টাফ রিপোর্ট

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শশুর দেবরের শারিরিক নির্যাতনের স্বীকার হয়ে নড়াইল সদর উপজেলার কলোড়া ইউনিয়নের বাহিরগ্রামের আনারুল বিশ্বাসের মেয়ে বাহিজা খাতুন( ২৬)এখন নড়াইল সদর হাসপাতালে ভর্তি।

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ৩০ সে সেপ্টেম্বর রাতে বাহিজার স্বামী নুরুজ্জামান গাজীর অনুপস্থিতিতে শশুর হাবিবুর গাজী (৬০) ও দেবর নুর নবী গাজী (২১) তার উপর শারিরীক নির্যাতন চালায়,তার চোখ মুখে একাধিক আঘাতের চিহ্ন দৃশ্যমান।

হাসপাতালের বিছানায় যন্ত্রনায় কাতর বাহিজা খাতুন জানান, সাংসারিক বিষয় নিয়ে কথা কাটাকাটির জের ধরে আমার শশুর ও দেবর আমার উপর ক্ষিপ্ত হয়ে মারধর করে, এ সময় আমার স্বামী বাড়ি ছিলনা।

তারা আমার মুখে তলপেটে একাধিক আঘাত করে,একপর্যায়ে শশুর ও দেবর আমার গলাচেপে ধরে শ্বাসরোধ করে হত্যা চেষ্টা করে, কিন্তু আশপাশের লোকজন এসে পড়ায় তারা আমাকে হত্যা করতে পারেনি।

আমার স্বামী বাড়ি এসে সব কিছু শুনেও কোন কিছু বলেনি।আমি রাতেই আমার পরিবারকে বিষয়টি জানালে আমার বাবা মা আজ সকালে আমাকে নিয়ে এসে নড়াইল আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।আমি আমার শশুর ও দেবরের বিচার চাই।

ভুক্তভোগী বাহিজা খাতুনের মা রোজিনা বেগম (৪২) জানান অভয়নগর থানার ধোপাদী,ধোপা পাড়ায় ছয় বছর আগে হাবিবুর গাজীর ছেলে নুরুজ্জামান গাজীর সাথে মেয়ের বিয়ে দেই,বিয়ের সময় চেইন আংটি নগদ টাকা সব কিছু দিয়েছি, তিন বছর ভালো ছিল, কিন্তু বিগত তিন বছর পাঁচ বার আমার মেয়েকে মেরেছে,কয়েকবার শালিস বিচার হয়েছে।

মেয়েকে দেওয়া স্বর্ণের চেইন আংটি সব কিছু ছিনিয়ে নিয়েছে এই হাবিবুর গাজী ও তার ছোট ছেলে নুর নবী গাজী। আমি আমার মেয়ের উপর অমানুষিক নির্যাতনের ঘটনায় মামলা করবো।অভিযোগের বিষয়ে জানতে নুর নবী ও তার পিতা হাবিবুর গাজীর সাথে মুঠো ফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তাদের নাম্বার বন্ধ পাওয়া যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026