
মোহাম্মদ আছকির উদ্দিন নাছিরনগর,
নাছিরনগর উপজেলার শংকরাদহ মীর বাড়ী মাঠ প্রাঙ্গণে রাত আট ঘটিকার সময় জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে জমকালো আয়োজনে শংকরাদহ মীর বাড়ী নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়। ফাইনাল ম্যাচে শংকরাদহ মধ্যপাড়া একাদশ বনাম শংকরাদহ মীর বাড়ী একাদশ অংশগ্রহণ করে। শংকরাদহ মীর বাড়ী একাদশ দুই গোলে জয় লাভ করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। উভয় দলের খেলোয়াদের মধ্যে মেডেল প্রদান সহ চ্যাম্পিয়নদের মাঝে একটি এল,ই,ডি টেলিভিশন ও রানার্স আপদের মধ্যে একটি আকর্ষণীয় বড় টেবিল ফ্যান পুরস্কার হিসেবে খেলোয়াদের হাতে তুলে দেওয়া হয়। বিপুল সংখ্যক দর্শক উক্ত ফাইনাল ম্যাচটি উপভোগ করেন। উক্ত ফাইনাল ম্যাচে উপস্থিত ছিলেন মীর বাড়ী নাইট মিনি ফুটবল টুর্নামেন্টের প্রধান পৃষ্টপোষক হরিনবেড় শাহজাহান উচ্চ বিদ্যালয়ের সাবেক ম্যানেজিং কমিটির সদস্য জনাব মোহাম্মদ জাকির হোসেন, বিশিষ্ট ব্যবসায়ী জনাব মীর দেলোয়ার হোসেন দিলু,বিশিষ্ট ক্রীড়া ব্যাক্তিত্ব জনাব মীর রাউছ মিয়া, জনাব মীর সাব্বির মিয়া,জনাব মাসুক পাঠান,জনাব ডিজে আশিক,জনাব মোক্তার হোসেন,জনাব শামীম রেজা,জনাব আলী আমজাদ চৌধুরী,জনাব বাবু মিয়া,জনাব হাজী জামাল মিয়া,জনাব সানোয়ার হোসেন বাচ্চু,জনাব আব্দুল হাই,জনাব হাজী নজু মিয়া,জনাব ফরহাদ হোসেন,জনাব জাহাঙ্গীর মিয়া,জনাব মীর এমরান মিয়া,জনাব ইমাম রেজা,জনাব নোয়াব মিয়া,জনাব মীর জাবেদ মিয়া,বাবু অনীল দেবনাথ,জনাব কাজী এনামুল হক দীপু সহ এলাকার গন্যমান্য অনেকে। এছাড়া স্পন্সর হিসেবে ব্রার্দাস টেলিকমের প্রোফাইটর জনাব মহিউদ্দিন মোহাম্মদ শিপন উপস্থিত ছিলেন। উক্ত ম্যাচে রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন তরুণ ক্রীড়া ব্যাক্তিত্ব মোহাম্মদ মাহমুদ মিয়া সহকারী রেফারি হিসেবে দায়িত্ব পালন করেন মোহাম্মদ হৃদয় ও মীর খালিদ হোসেন। ম্যাচ শেষে বিশিষ্ট ব্যাক্তিদের সম্মাননা স্বারক প্রদান করা হয়। এছাড়াও উদীয়মান খেলোয়ার হিসেবে ইরফানুল হক রামীম,ম্যান অব দ্যা টুর্নামেন্ট ও ম্যান অব দ্যা ম্যাচ হিসেবে মোহাম্মদ রাতুল ইশতিয়াক,বেষ্ট অব দ্যা ফুটবল খেলোয়ার হিসেব সাব্বির স্বাধীন,আব্দুল হাদী তরুন,সায়িম মিয়াকে ক্রেস্ট প্রদান করা হয়।