1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৪:৩২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

লৌহজংয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস ২০২৫ উদযাপনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আবু বকর সিদ্দিকমুন্সীগঞ্জ জেলা বিশেষ প্রতিনিধি
  • Update Time : সোমবার, ডিসেম্বর ৮, ২০২৫,
  • 84 Time View
202

আবু বকর সিদ্দিকমুন্সীগঞ্জ জেলা বিশেষ প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

লৌহজংয়ে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস ২০২৫ উদযাপনকে সামনে রেখে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।লৌহজং উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিজ্ ফারজানা ববি মিতুর সভাপতিত্বে এ সভা বসে।সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. বাসেত সাত্তার, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শ্যামল চন্দ্র পোদ্দার, এলজিইডি প্রকৌশলী মো. রেজাউল ইসলাম, সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. রেজাউল ইসলাম, নির্বাচন অফিসার মো. জীবন ইবনে মাসুম ও সহকারী নির্বাচন অফিসার মো. জুয়েল।এ ছাড়া একাডেমিক সুপারভাইজার মাহফুজা নাসরিন কেয়া, লৌহজং থানার তদন্ত কর্মকর্তা মো. মনিরুজ্জামান, উপজেলা প্রেস ক্লাব সভাপতি আবু নাসের লিমন ও সাধারণ সম্পাদক তাজুল ইসলাম রাকিবসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।সভায় শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনে বিস্তারিত কর্মসূচি নির্ধারণ করা হয়।নির্ধারিত কর্মসূচির মধ্যে রয়েছে ১৪ ডিসেম্বর সকালে গোয়ালীমান্দ্রায় মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ,১৬ ডিসেম্বর প্রভাতে ৩১ বার তোপধ্বনি,প্যারেড ও ডিসপ্লে প্রদর্শনী,সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন,শিশুদের রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা,বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও আলোচনা সভা,উপাসনালয়ে বিশেষ প্রার্থনা,হাসপাতাল–এতিমখানায় উন্নতমানের খাদ্য পরিবেশন,এবং মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান।ইউএনও মিজ্ ফারজানা ববি মিতু বলেন,মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। এ প্রস্তুতিমূলক সভা সফল উদযাপনের পথ তৈরি করবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026