1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৯:৪৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

লোহাগাড়ায় রাতের আঁধারে ঘর তুলে প্রবাসীর জমি দখলের অভিযোগ

নুরুল আমিন ,লোহাগাড়া 
  • Update Time : শনিবার, অক্টোবর ১১, ২০২৫,
  • 165 Time View
194

নুরুল আমিন ,লোহাগাড়া 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নে রাতের আঁধারে ঘর তুলে এক প্রবাসীর জমি দখল করার অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগী প্রবাসী মোহাম্মদ আরিফের স্ত্রী সাবরিনা সোলতানা পুলিশি হেল্প লাইন ৯৯৯ এ কল দেন। এতেও কোন সুরাহা মিলে নি।

শনিবার (১১ অক্টোবর) ২০২৫ তারিখ দুপুরে সরেজমিনে দেখা যায়, উপজেলার চুনতি ইউনিয়নের ৭ নং ওয়ার্ড সাতগড়ের উত্তর পাড়ায় প্রবাসী মোহাম্মদ আরিফের বাউন্ডারী ওয়ালের গেইট ইটের গাঁথুনিতে বন্ধ রয়েছে। ভেতরে কংক্রিট, রড, সিমেন্ট ও পাকা দালান নির্মাণ সামগ্রী মজুদ রয়েছে। চাষী জমিতে নির্মাণ করা হয়েছে পাকা শর্ট পিলার।

প্রবাসীর স্ত্রী সাবরিনা অভিযোগ করেন, ঘরে আমার বৃদ্ধ শশুড়-শাশুড়ী ও দুই বছর বয়সী এক সন্তান ছাড়া কেউ নেই। আমার স্বামীর ক্রয়কৃত ও ওয়ারিসসূত্রে প্রাপ্ত জমি গেইটসহ বাউন্ডারি ওয়াল দেওয়া ছিল। ৭/৮ দিন আগে রাত ১১ টায় ৩০/৩৫ জন লোকজন এসে গেইট ভেঙ্গে ইটের গাঁথুনি দিয়ে গেইট বন্ধ করে পরদিন সকালে চাষী জমির উপর পাকা পিলার নির্মান কাজ শুরু করে। আমার শশুড় ও আমি কারণ জানতে চাইলে আমাদের উপর হামলা করে আহত করে। প্রাণে মেরে ফেলার হুমকি দেয়। এতে আমার শ্বশুড় মোহাম্মদ নূরুচ্ছফা থানায় একটি লিখিত অভিযোগ ও দায়ের করেন। ক্ষতিগ্রস্থ মোহাম্মদ আরিফ ওই এলাকার মোহাম্মদ নূরুচ্ছফার পুত্র ও আরব-আমিরাত প্রবাসী।

মোহাম্মদ নূরুচ্ছফা বলেন, থানা থেকে এএসআই মাহবুবুর রহমান এসে কাজ বন্ধ করে দেন। কাগজপত্র নিয়ে থানায় যেতে বলেন। তারা থানায় হাজির না হয়ে প্রতিরাতে নির্মাণ কাজ চালিয়ে যান। ঘরে কেউ না থাকায় আমরা বাঁধাও দিতে পারছি না।

জানা যায়, থানা পুলিশের নির্দেশ অমান্য করায় অভিযুক্ত ওই এলাকার মৃত আমির আলীর পুত্র সাদ্দাম হোসেন (৪০) ও মোহাম্মদ রফিক (৪৫) এর বিরুদ্ধে আদালতে নন এফআইআর প্রসিকিউশন দাখিল করে পুলিশ। লোহাগাড়া থানার জিডি নং-৭৬, প্রসিকিউশন নং -৬৭/২৫।

এএসআই মাহবুবুর রহমান বলেন, পুলিশের নির্দেশনা অমান্য করায় এবং রাতের আঁধারে কাজ করায় আদালতে অভিযুক্তদের বিরুদ্ধে প্রসিকিউশন দিয়েছি। এখন বিজ্ঞ আদালত ব্যবস্থা গ্রহণ করবেন।

এ ঘটনায় প্রবাসী আরিফের বোন হুমাইরা আক্তার বলেন, পুলিশ ঘটনাস্থলে গিয়ে কাজ বন্ধ করে দিলেও তারা চলে যাওয়ার পর আবার দখল শুরু করে অভিযুক্তরা। নিরুপায় হয়ে আমার ভাবি সাবরিনা চট্টগ্রাম অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রট আদালতে মামলা করেন। মামলা নং- ৯২২/২৫, স্মারক নং- ২৩৮১। আদালত ফৌজদারী কার্যবিধির ১৮৯৮ এর ১৪৫ ধারায় আদেশ দেন। আদালতের আদেশ পাওয়ার পরও বিবাদীগং রাতের আঁধারে ৩০/৩৫ জন লোক নিয়ে নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছেন। কোথায় গেলে আমরা সুবিচার পাবো। ঘরে কোন পুরুষ সদস্য না থাকায় এমনটা হচ্ছে। আমার প্রবাসী ভাইয়ের সব কাগজপত্র ঠিক আছে। নিয়মিত জমির খাজনাও দিয়ে আসছি।

এ ব্যাপারে অভিযুক্ত মোহাম্মদ রফিক বলেন, আমার জমিতে আমি ঘর তুলেছি। তবে রাতের আঁধারে ঘর তোলার কারণ বলতে পারেননি তিনি।

চুনতি পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়াউল হক জিয়া বলেন, অভিযোগ পেয়ে ঘটনাস্থলে বার বার পুলিশ পাঠানো হয়েছে। আমরা কাজ বন্ধ করে দিয়েছি। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে ও জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026