
মোহাম্মদ হানিফ ফেনী সদর
লেমুয়া বাজারের সন্নিকটে বহু প্রতীক্ষিত নির্মাণাধীন ব্রিজটির কাজ এখন প্রায় শেষ পর্যায়ে পৌঁছেছে। দীর্ঘদিন ধরে এলাকার মানুষ যাতায়াতে ভোগান্তি পোহানোর পর অবশেষে স্বপ্নের এই সেতুটি বাস্তব রূপ নিতে চলেছে।বিশেষ করে নেয়ামতপুর, চাঁদপুর, মমতাজ মিয়ার হাট, ধলিয়া এবং নবাবপুর এলাকার মানুষের জন্য এই ব্রিজটির গুরুত্ব অপরিসীম।
লেমুয়া বাজারে প্রবেশের একমাত্র সরাসরি পথ এটি। অতীতে এই পথ না থাকায় এলাকাবাসীকে ঘুরপথে যাতায়াত করতে হতো। বর্ষা মৌসুমে কাদা, পানি ও দুর্গম সড়কের কারণে তাদের দুর্ভোগ ছিল অসহনীয়। ব্রিজটির কাজ শেষ হলে শুধু যাতায়াত সহজ হবে না, বরং সময় ও খরচ দুটোই কমে আসবে। ব্যবসা-বাণিজ্যে আসবে নতুন গতি।
স্থানীয় ব্যবসায়ীরা জানিয়েছেন, ব্রিজ নির্মাণ চলাকালীন বাজারে লোকসমাগম কম হওয়ায় দোকানদারদের মাসে মাসে লোকসান গুনতে হয়েছে। তবে ব্রিজ চালু হলে ব্যবসায় আবারও প্রাণ ফিরে আসবে।
এলাকাবাসীর মতে, এই ব্রিজ চালু হলে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত সহজ হবে।কৃষকরা তাদের উৎপাদিত পণ্য দ্রুত বাজারে আনতে পারবেন।রোগী ও জরুরি সেবার ক্ষেত্রে দ্রুত পরিবহন সুবিধা পাওয়া যাবে।বাজার ও আশেপাশের অঞ্চলের অর্থনৈতিক কর্মকাণ্ড উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।
স্থানীয়রা আশাবাদ ব্যক্ত করে বলেন, ইনশাআল্লাহ খুব শিগগিরই এই ব্রিজটি আনুষ্ঠানিকভাবে চালু হবে। এর ফলে শুধু লেমুয়া নয়, পার্শ্ববর্তী অনেক এলাকার মানুষ উপকৃত হবেন এবং এলাকার সার্বিক উন্নয়নে এর ভূমিকা হবে অসামান্য।
লেমুয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও লেমুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব ফেরদৌস কৌরাইশী সাথে আলাপ কালে জানা যায়, ব্রিজের কাজ সম্পুর্ণ শেষ হওয়ার পর জনগণের জন্য খুলে দেওয়া হবে।
এবং বাজারের ব্যবসায়ীদের আবার প্রাণ ফিরে আসবে। স্কুল, কলেজ মাদরাসার ছাত্রছাত্রীদের আর কোন সমস্যা থাকবে না।লেমুয়া ইউনিয়নের জনগণের দীর্ঘদিনের দাবী পুরণ হচেছ এটা ই আমার কাছে অনেক অনেক ভালো লাগছে।