1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৯:৩৩|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

লেমুয়া ইউনিয়নে অনলাইন ভূমি সেবা বিষয়ে ক্যাম্পিং শুরু ইউএনডিপির

মোহাম্মদ হানিফ ফেনী 
  • Update Time : শনিবার, অক্টোবর ১১, ২০২৫,
  • 135 Time View
190

মোহাম্মদ হানিফ ফেনী 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

ফেনী সদর উপজেলার ৯ নং লেমুয়া ইউনিয়নের ১নং ওয়ার্ডের উত্তর চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১নং, ২নং ৩নং ওয়ার্ডের কার্যক্রম শুরু হয়েছে অনলাইনে ভূমি সেবা বিষয়ক দুই দিনব্যাপী ক্যাম্প।

শনিবার (১১ অক্টোবর) সকালে উদ্বোধনের মধ্য দিয়ে দিনব্যাপী এ কার্যক্রম শুরু হয়, যা আগামীকাল রবিবারও চলবে। এ ক্যাম্পের মাধ্যমে স্থানীয় মানুষকে অনলাইনে ভূমি সেবা গ্রহণে উৎসাহিত করা এবং ডিজিটাল ব্যবস্থার মাধ্যমে ভূমি সংক্রান্ত জটিলতা থেকে নিরাপদে সুরক্ষিত থাকার উপায় তুলে ধরা হচ্ছে।

ভূমি ব্যবস্থাপনা অটোমেশন প্রকল্পের উদ্যোগে এবং জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত এ ক্যাম্পে উপস্থিত কর্মকর্তারা অংশগ্রহণকারীদের অনলাইনে খাজনা প্রদান, নামজারি, খতিয়ান উত্তোলনসহ বিভিন্ন ভূমি সেবা সম্পর্কে বিস্তারিতভাবে ধারণা দেন।

প্রথম দিনেই স্থানীয়দের উপস্থিতি ও আগ্রহ লক্ষ্য করা গেছে। তারা জানান, আগে এসব সেবা নিতে উপজেলা ভূমি অফিসে যেতে হতো, এখন ঘরে বসেই অনলাইনে সেবা পাওয়া যাবে—যা সময় ও খরচ উভয়ই কমাবে।

তবে প্রথম দিনের কার্যক্রমে লেমুয়া ইউনিয়ন ভূমি অফিসের কোনো কর্মকর্তাকে দেখা যায়নি। ইউএনডিপির কর্মকর্তারা এককভাবে দায়িত্ব পালন করেন এবং ১নং ওয়ার্ডের সাধারণ মানুষের মাঝে ভূমি সেবা বিষয়ে প্রয়োজনীয় তথ্য ও নির্দেশনা প্রদান করেন।

দিনব্যাপী আলোচনার মাধ্যমে প্রথম দিনের কার্যক্রম শেষ হয়। আগামীকাল দ্বিতীয় দিনেও অনলাইন ভূমি সেবার উপর প্রশিক্ষণ ও সচেতনতামূলক আলোচনা চলবে। স্থান: উত্তর চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, লেমুয়া ইউনিয়ন, ফেনী সদর, ফেনীসময়কাল: ১১–১২ অক্টোবর ২০২৫

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026