1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৯:১৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

লেমুয়া ইউনিয়নের মধ্যম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বেহাল অবস্থা

মোহাম্মদ হানিফ ফেনী সদর প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, অক্টোবর ১৬, ২০২৫,
  • 186 Time View
223

মোহাম্মদ হানিফ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

চট্টগ্রামমধ্যম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি ১৯৬৩ খ্রি: স্হাপিত হয়।উক্ত বিদ্যালয় প্রতিষ্টিত হওয়ার পর থেকে এ পর্যন্ত কয়েক লক্ষ ছাত্রছাত্রী প্রাথমিক পাঠদান শেষে, অন্যত্র উচচ পর্যায়ে লেখা পড়া শেষ করে
সরকারি বেসরকারি প্রতিষ্ঠানে উচচ পর্যায়ে চাকরী করছেন।এ স্কুলের অনেক ছাত্র সচিব,পুলিশ, সেনাবাহিনীর অফিসার হয়ে দেশের জন্য কাজ করে যাচ্ছেন। বিগত আওয়ামী লীগের সরকারের আমল থেকে মধ্যম চাঁদপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়টি অবহেলিত হয়ে আজ ছাত্রছাত্রীদের লেখাপড়ার পাশাপাশি বিদ্যালয়ের অবকাঠামো গত ভাবে সংকটে পড়ে।এবং অবকাঠামোগত ভাবে ছাত্রছাত্রীদের সংকটে পাঠদান চলছে পুরাতন চেয়ার-টেবিলে।ফেনী সদর উপজেলার লেমুয়া ইউনিয়নের মধ্যম চাঁদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদান চলছে পুরাতন ও নষ্ট হয়ে যাওয়া চেয়ার-টেবিল ও অবকাঠামো দিয়ে। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় বিদ্যালয় ভবন ও আসবাবপত্রের বেহাল অবস্থা শিক্ষার পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে।বিদ্যালয় প্রাঙ্গণ ঘুরে দেখা যায়, শ্রেণিকক্ষগুলোর চেয়ার-টেবিল পুরাতন ও ভাঙাচোরা, দেওয়ালগুলো ক্ষতিগ্রস্ত এবং রং উঠে গেছে। বিদ্যালয়ে দুটি ভবন রয়েছে—একটি টিনশেড, অন্যটি পাকা ছাদ ঢালাই ভবন। টিনশেড ভবনের অধিকাংশ টিন মরিচা ধরে নষ্ট হয়ে গেছে, বারান্দা ভেঙে পড়ার উপক্রম। অন্যদিকে পাকা ভবনের পেছনে বাঁশঝাড় ও গাছপালার কারণে দেওয়ালের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, যা দ্রুত মেরামত করা প্রয়োজন।শিক্ষকদের অফিসকক্ষেও নেই ভালো মানের চেয়ার-টেবিল; বিদ্যমান আসবাবগুলো সম্পূর্ণ পুরাতন ও অচলপ্রায়।বিদ্যালয়টিতে বর্তমানে অল্পসংখ্যক শিক্ষার্থী নিয়ে শিক্ষকরা নিয়মিত পাঠদান চালিয়ে যাচ্ছেন।স্থানীয়দের অভিযোগ, অতীতে বিভিন্ন উৎস থেকে বিদ্যালয় সংস্কারের জন্য অনুদান এলেও তা সঠিকভাবে কাজে লাগানো হয়নি।তৎকালীন আওয়ামী কমিটির কিছু ব্যক্তি নামমাত্র কাজ দেখিয়ে সেই অর্থ আত্মসাৎ করে। বর্তমানে বিদ্যালয়টি কমিটিবিহীন অবস্থায় ‘এতিমের মতো’ চলছে বলে অভিমত দিয়েছেন এলাকাবাসী।ছাত্রসংখ্যা কমে যাওয়ার অন্যতম কারণ হিসেবে জানা গেছে, এলাকায় গড়ে ওঠা ‘লেমুয়া একাডেমি কিন্ডারগার্টেন’-এর প্রতি অভিভাবকদের আগ্রহ বেড়েছে।অনেকেই মনে করেন, কিন্ডারগার্টেনের শিক্ষার মান ভালো; ফলে তারা সন্তানদের সরকারি স্কুলে না পাঠিয়ে সেখানে ভর্তি করাচ্ছেন বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান, “আমরা শিক্ষার্থীদের লেখাপড়ার প্রতি খুব মনোযোগী। নিয়মিত অভিভাবক সভা করে তাদের সন্তানদের পড়ালেখা ও উপস্থিতি নিশ্চিত করতে অনুরোধ জানানো হয়। তবে ভবন ও আসবাবপত্রের সংস্কার জরুরি—তা হলে শিক্ষার পরিবেশ আরও উন্নত হবে।”স্কুল ভবনটির সংস্কার এবং আসবাবপত্রের জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সদয় দৃষ্টি ও সহযোগিতা প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026