1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১:২৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রৌমারীতে বউ-শাশুড়ি মেলা অনুষ্ঠিত কাচারি মাঠে

সাহের আলী রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি :
  • Update Time : সোমবার, সেপ্টেম্বর ৮, ২০২৫,
  • 127 Time View
151

সাহের আলী রৌমারী কুড়িগ্রাম প্রতিনিধি :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কুড়িগ্রামের রৌমারীতে বউ-শাশুড়ি মেলা অনুষ্ঠিত হয়েছে। দাঁতভাঙ্গা ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবারকল্যাণ কেন্দ্রে দিনব্যাপী এ মেলায় প্রায় ২০০-৩০০ বউ-শাশুড়ি উপস্থিত ছিলেন। স্থানীয় ল্যাম্প হাসপাতাল রৌমারী শাখার উদ্যোগে ও ইউএনএফপিএর অর্থায়নে এ মেলার আয়োজন করে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগ।

বেলা ১১টায় মেলার উদ্বোধন করেন ডা. রৌমারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা আ: আবদুছ সামাদের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান অতিথি ডা. প্রধান অতিথি মোজ্জামেল উপ পরিচালক পরিবার পরিকল্পনা কুড়িগ্রাম, বিশেষ অতিথি, ইফতেখার রহমান উপপরিচালক (অর্থ) পরিবার কল্পনা অধিদপ্তর,

ডা: মন্জুর রহমান ADCC কুড়িগ্রাম, মেহবাহ এডি এফ পি, শাহিনূর ufpo রৌমারী, আসাদুজ্জামান District Fecelitator – FP, ল্যাম্ব প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ আলী আকাশ, প্রজেক্ট অফিসার বাদল এককা প্রমুখ।

মেলায় অংশগ্রহণ করে ইউনিয়নের বিভিন্ন প্রান্ত আসা বউ-শাশুড়িরা। মেলায় মা ও শিশু স্বাস্থ্য, প্রাতিষ্ঠানিক ডেলিভারি, পরিবার পরিকল্পনা, কিশোর-কিশোরী সেবা, প্রসবপূর্ব ও পরবর্তী সেবার মান বৃদ্ধি করার বিষয়ে বউ-শাশুড়িদের সচেতন করা হয়। এ ছাড়া মেলায় জরায়ুমুখ, প্যাথলজিক্যাল পরীক্ষা এবং ফেস্টুলা বিষয়ে কাউন্সেলিং অনুষ্ঠিত হয়।

ল্যাম্ব প্রজেক্ট ম্যানেজার মোহাম্মদ আলী আকাশ জানান, বউ-শাশুড়ি নামে অভিহিত এ বিশেষ মেলায় মূলত মেয়েদের স্বাস্থ্যগত বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া হয়েছে। বউয়ের প্রতি শাশুড়ি এবং শাশুড়ির প্রতি বউয়ের দায়িত্ব-কর্তব্য কী– অংশগ্রহণ কারীদের মধ্যে এই বার্তা পৌঁছে দেওয়া হয়। মেলায় অংশ নিতে পেরে বউ-শাশুড়িরাও খুশি হয়েছেন।

দাঁতভাঙ্গা ইউনিয়নের ভাতের বাসিন্দা গৃহবধূ রাজিয়া খাতুন (২৫) ও তাঁর শাশুড়ি মমতাজ বেগম,বাগের হাট, চেয়ারম্যান বাড়ির বিলকিস বেগম (২৮) ও তাঁর শাশুড়ি সুলতানা খাতুন কাউয়াচরের ,শারমিন আক্তার (২০) ও তাঁর শাশুড়ি জেসমিন বেগম, দাঁতভাঙ্গা গ্রামের অন্তঃসত্ত্বা মমিনা খাতুন (১৮) ও তাঁর শাশুড়ি সাজেদা বেগমসহ অনেকেই জানান, তারা আগে লজ্জায় স্বাস্থ্যগত অনেক বিষয়ে বউ-শাশুড়ির মধ্যে আলোচনা করতেন না। এখন জেনেছেন লজ্জা নয়, নিজের সুস্থতার জন্য স্বাস্থ্যগত নানা বিষয়ে নিজেদের মধ্যে আলোচনা জরুরি। এতে বউ-শাশুড়ির মধ্যে মনের দূরত্ব কমে যায়। অন্যের সমস্যার বিষয়ে জেনে পরস্পরের প্রতি সহমর্মিতা বৃদ্ধি পায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026