1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
১৬ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ১লা আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ| শরৎকাল| বুধবার| রাত ১১:৫৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রৌমারীতে ইয়াবাসহ যুবক আটক

এম, এ, ফারুকী,রৌমারী প্রতিনিধিঃ
  • Update Time : শনিবার, মে ২৪, ২০২৫,
  • 137 Time View
133

এম, এ, ফারুকী,রৌমারী প্রতিনিধিঃ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

কুড়িগ্রামের রৌমারী উপজেলায় মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫২ পিস ইয়াবাসহ আবুল কালাম আজাদ (৩০) নামে এক যুবককে আটক করেছে রৌমারী থানা পুলিশ। শনিবার (২৪ মে) দুপুর ১টার দিকে রৌমারী বাজারের কম্পিউটার গলি থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আজাদ রৌমারী উপজেলার সদর ইউনিয়নের রতনপুর গ্রামের মমিনুল ইসলামের ছেলে।

রৌমারী থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ লুৎফর রহমান জানান, “গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি যে, এক ব্যক্তি ইয়াবা ট্যাবলেট নিয়ে রৌমারী বাজারে অবস্থান করছে। তাৎক্ষণিকভাবে একটি টিম নিয়ে অভিযান চালিয়ে আজাদকে আটক করা হয়। তার দেহ তল্লাশি করে ৫২ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।”

তিনি আরও জানান, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং আটককৃতকে কুড়িগ্রাম আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।

পুলিশের এই অভিযানকে স্থানীয় জনগণ স্বাগত জানিয়েছে এবং মাদকবিরোধী কার্যক্রম অব্যাহত রাখার দাবি জানিয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026