1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৭:২০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রাষ্ট্রসংস্কার হোক আল্লাহর হুকুমের ভিত্তিতে নিজাম উদ্দিন 

মোঃ রাইহান ইসলাম সজিব, বরিশাল
  • Update Time : শনিবার, অক্টোবর ২৫, ২০২৫,
  • 127 Time View
241

মোঃ রাইহান ইসলাম সজিব, বরিশাল

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

আল্লাহর হুকুমের ভিত্তিতে রাষ্ট্রব্যবস্থা সংস্কারের দাবি জানিয়ে বরিশালে সুধী সমাবেশ করেছে হেযবুত তওহীদ। শনিবার (২৫ অক্টোবর) সকালে বরিশাল রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত এই সুধী সমাবেশে “তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা”-র প্রস্তাবনা তুলে ধরে সংগঠনটি। সভায় সাংবাদিক, শিক্ষক, আইনজীবী, সুশীল সমাজের প্রতিনিধি এবং ধর্মীয় নেতৃবৃন্দ উপস্থিত থেকে মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন।

এসময় আয়োজক সংগঠনের পক্ষ থেকে মূল বক্তব্য উপস্থাপন করেন হেযবুত তওহীদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক জনাব মো. নিজাম উদ্দীন। তিনি সংগঠনের সর্বোচ্চ নেতা হোসাইন মোহাম্মদ সেলিম রচিত ‘তওহীদভিত্তিক আধুনিক রাষ্ট্রব্যবস্থা’ গ্রন্থের ওপর ভিত্তি করে একটি পূর্ণাঙ্গ রাষ্ট্রকাঠামোর ধারণা তুলে ধরেন।

নিজাম উদ্দিন বলেন, “স্বাধীনতার পর ৫৩ বছরে সংবিধানে ১৭ বার সংশোধনী আনা হয়েছে, অসংখ্য নতুন নতুন আইন প্রণয়ন করা হয়েছে, কিন্তু জাতির কোনো মৌলিক সংকটের টেকসই সমাধান হয়নি। এর মূল কারণ- মানবরচিত জীবনব্যবস্থার ব্যর্থতা। এই ব্যবস্থা দিয়ে কোনো ব্যক্তি বা দলের পক্ষে শান্তি প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

তিনি বলেন, শান্তির জন্য অবশ্যই আল্লাহর দেয়া তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রবর্তন করতে হবে। এর রূপরেখা কী হবে তা হেযবুত তওহীদের ইমাম হোসাইন মোহাম্মদ সেলিম পুস্তক আকারে তুলে ধরেছেন।

তিনি আরও বলেন,“ভোটের মাধ্যমে জনপ্রতিনিধি নির্বাচনের প্রক্রিয়ার সাথে ইসলামের বিরোধ নাই। ইসলামেও মুসল্লিদের অসন্তুষ্টি নিয়ে কেউ ইমামতি করতে পারে না। ইমামকে অবশ্যই মুসল্লিদের সমর্থিত হতে হবে। কিন্তু সমস্যাটা হলো প্রচলিত সিস্টেমে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা পার্লামেন্টে গিয়ে নিজেরা আইন রচনা করেন। এই জায়গায় মানুষ হয়ে যায় বিধানদাতা। আমাদের কথা হচ্ছে, বিধানদাতা বা ইলাহ একমাত্র আল্লাহ। যে বিষয়ে আল্লাহর কোনো হুকুম আছে, বিধান আছে, সেখানে অন্য কেউ বিধান রচনা করতে পারবে না। এটাই আল্লাহর সার্বভৌমত্ব বা তওহীদ। আমাদের প্রস্তাবিত তওহীদভিত্তিক রাষ্ট্রব্যবস্থায় সকল বিষয়ে ন্যায়-অন্যায়ের মানদণ্ড হবে আল্লাহর বিধান।

সভায় সভাপতিত্ব করেন হেযবুত তওহীদের বরিশাল জেলা সভাপতি মো. লোকমান হোসেন এবং সঞ্চালনা করেন বরিশাল আঞ্চলিক সভাপতি রুহুল আমিন মৃধা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল বিভাগীয় সভাপতি শফিকুল আলম উখবাহ, বরিশাল মহানগর সভাপতি নূর মোহাম্মদ আরিফ প্রমুখ । এছাড়াও উপস্থিত ছিলেন—বরিশাল রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক খালিদ সাইফুল্লাহ, এপিপি এডভোকেট মনিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বরিশাল বুরো প্রধান সাংবাদিক মুরাদ হোসেন, কর্নকাঠী কলেজের সিনিয়র প্রভাষক শমিত রায়হান, এডভোকেট রাসেল জোমাদ্দার, এডভোকেট মোঃ দুলাল হোসেন, শিক্ষক মো. মোকলেসুর রহমান; চ্যানেল 9 এর সাংবাদিক সুকান্ত অপি , বাংলার কাগজ বরিশাল প্রতিনিধি, রবিউল ইসলাম, বরিশাল নৌ শ্রমিক ফেডারেশনের সভাপতি শেখ আবুল হোসেন, সহ বরিশালে কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক ও সুধীজনেরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026