1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| সোমবার| রাত ১১:৪৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রায়পুরা ম্যারাথনে ফার্স্ট রানারআপ হলো পলাশের রোদিয়া

মামুন মোড়ল (নরসিংদী) 
  • Update Time : শুক্রবার, অক্টোবর ৩, ২০২৫,
  • 138 Time View
156

মামুন মোড়ল (নরসিংদী) 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রান ফর বাংলাদেশ, রান ফর হেলথ স্লোগানে নরসিংদীর রায়পুরায় দেশ বিদেশের ৭০০ দৌড়বিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো রায়পুরা ম্যারাথন। শুক্রবার (৩ অক্টোবর) ভোর পাঁচটা থেকে শুরু হওয়া এ ম্যারাথন প্রতিযোগিতায় অংশ নিয়ে ১০ কিলোমিটার দৌড়ে ফার্স্ট রানারআপ হয়েছে পলাশের রুবাইয়া ইসলাম (১০) রোদিয়া।

প্রতিযোগিতা শেষে উপজেলা পরিষদ মাঠে সকল ফিনিশারকে সম্মাননা পদক প্রদান করা হয়। চারটি ক্যাটাগরির বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় প্রাইজমানি।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জ্বালানি ও বিদ্যুৎ গবেষণা কাউন্সিল (বিইপি আরসি) চেয়ারম্যান (সিনিয়র সচিব) এবং প্রতিষ্ঠাতা সভাপতি এক্সসাস মোহাম্মদ ওয়াহিদ হোসেন, এনডিসি, জেলা প্রশাসক মোহাম্মদ আনোয়ার হোসাইন, পুলিশ সুপার মেনহাজুল আলম, সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) বায়েজিদ বিন মুনসুর, ওয়াটসন গ্রুপের পরিচালক আশরাফ উদ্দিন বকুল, রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদ রানা ও রায়পুরা রানার্স কমিউনিটির রেস ডিরেক্টর সবুজ শিকদারসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ।

প্রতিযোগিতায় ফার্স্ট রানারআপ রোদিয়া নরসিংদীর পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার নতুন বাজার এলাকার রোমান হোসেন ভূঁইয়ার মেয়ে ও জনতা আদর্শ বিদ্যাপীঠের ৪র্থ শ্রেণীর মেধাবী ছাত্রী।

রোদিয়া বাবা-মা জানান, মাত্র ১০ বছর বয়সে সে যেভাবে বড়দের সাথে সমান তালে প্রতিদ্বন্দ্বিতা করে যাচ্ছে তাতে আমরা স্বপ্ন দেখতেই পারি যে , রোদিয়া একদিন আন্তর্জাতিক কোন প্রতিযোগিতায় অংশ নিয়ে পলাশ উপজেলাকে নতুনভাবে তুলে ধরবে। রোদিয়াও আমাদের স্বপ্ন পূরনে কঠোর পরিশ্রম করে যাচ্ছে।

তারা আরও জানান, ২০২৪ এর জুলাই অভ্যূথানের প্রতিকী ম্যারাথনে মহিলা বিভাগে নরসিংদী জেলার চ্যাম্পিয়ন হয় রোদিয়া। এ ছাড়াও গত ৭ মাসে ২, ৫ ও ৭.৫ কিলোমিটার রানের ৮ ইভেন্টে অংশ নিয়ে ২ টি চ্যাম্পিয়নসহ ৬ টি ইভেন্টেই পোডিয়াম অর্জন করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026