1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৩শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| শুক্রবার| বিকাল ৪:৩৭|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রামপালে যাত্রাপালা ও জুয়ার আসর বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল 

আরিফ হাসান গজনবী প্রতিনিধি রামপাল বাগেরহাট 
  • Update Time : বুধবার, জানুয়ারি ৮, ২০২৫,
  • 228 Time View
124

আরিফ হাসান গজনবী প্রতিনিধি রামপাল বাগেরহাট 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বাগেরহাটের রামপালে গোনাইব্রিজ এলাকায় শুভ এন্টারপ্রাইজের বালুর মাঠে রামপাল প্রেসক্লাব’র আয়োজনে মাসব্যাপী আনন্দ মেলার নামে যাত্রাপালা, জুয়ার আসর, লটারীসহ অসামাজিক কার্যকলাপ বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে রামপাল উপজেলা ইমাম সমিতি ও তৌহিদী জনতা।

 

বুধবার(৮ জানুয়ারি) বিকেলে উপজেলার উজলকুড় ইউনিয়নের রণসেন মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে ফয়লাহাটের বাসস্ট্যান্ডে এসে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।

 

উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা নুরুল ইসলাম’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাফেজ ক্বারী মাহবুবুর রহমান’র সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াত ইসলামীর আমীর মল্লিক আব্দুল হাই, সাধারণ সম্পাদক মাওলানা জিহাদুজ্জামান, জেলা ইমাম সমিতির সদস্য ক্বারী মিরাজ মাহমুদ প্রমুখ।

 

উল্লেখ্য, গতকাল(৭ জানুয়ারি) ইমাম সমিতির উদ্যোগে যাত্রাপালা ও জুয়ার আসর বন্ধের দাবিতে বাগেরহাট জেলা প্রশাসক বরাবর একটি স্মারক লিপি প্রধান করা হয়। স্মারকলিপিতে তারা যাত্রাপালা ও জুয়ার আসর অবিলম্বে বন্ধের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।

 

এ বিষয়ে রামপাল প্রেসক্লাব এর সভাপতি ফকির আতিয়ার রহমানের সাথে যোগাযোগ করার চেষ্টা করলেও তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

 

এ বিষয়ে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ শাহাজালাল গাজী জানান, রামপাল প্রেসক্লাবের নাম ব্যবহার করে ক্লাবের সভাপতি ফকির আতিয়ার রহমান কাউকে না জানিয়ে এমন একটি অনুষ্ঠানের আয়োজন করেছে। এ বিষয়ে আমরা প্রেসক্লাবের বাকি সদস্যরা কেউ অবগত নই। আমরা চাই এ ধরনের অসামাজিক কার্যকলাপ বন্ধ করে দেয়া হোক।

 

এ বিষয়ে বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে রামপালে কোথাও মাসব্যাপী আনন্দ মেলার অনুমতি দেয়া হয়নি। উপজেলা ইমাম সমিতির পক্ষ থেকে আমি একটি স্মারক লিপি পেয়েছি। জেলা প্রশাসনের নাম ব্যবহার করে কেউ অপকর্ম করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026