1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| ভোর ৫:৫৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রামগঞ্জে ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’–তে নাজমুল পাটোয়ারীর প্রতিশ্রুতি

আবদুল মান্নান রামগঞ্জ উপজেলা প্রতিনিধি
  • Update Time : বৃহস্পতিবার, ডিসেম্বর ৪, ২০২৫,
  • 82 Time View
174

আবদুল মান্নান রামগঞ্জ উপজেলা প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

“সরকারি অফিসে হয়রানি ও ঘুষ বন্ধ করা হবে”
নাজমুল হোসেন, নিজস্ব প্রতিবেদক : লক্ষ্মীপুরের রামগঞ্জে সরকারি সেবায় ঘুষ–হয়রানি বন্ধসহ নানা উন্নয়ন প্রতিশ্রুতি দিয়েছেন লক্ষ্মীপুর–১ (রামগঞ্জ) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সদস্যপদপ্রার্থী নাজমুল হাসান পাটোয়ারী।

বৃহস্পতিবার বিকেলে সোনাপুর চৌরাস্তায় তাঁর সমর্থনে আয়োজিত ‘মার্চ ফর দাঁড়িপাল্লা’ গণমিছিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় নাজমুল পাটোয়ারী বলেন, ইউনিয়ন পরিষদ কার্যে সাধারণ মানুষ নানা হয়রানির শিকার হন। জন্ম নিবন্ধনসহ মৌলিক সেবা পেতে দৌড়ঝাঁপ করতে হয়। ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সগুলোর অব্যবস্থাপনা, চিকিৎসক সংকট ও অপর্যাপ্ত সেবার কথাও উল্লেখ করেন তিনি। নির্বাচিত হলে এসব সমস্যা সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।

কৃষি সেক্টরের অনিয়মের কথাও তুলে ধরেন তিনি। তাঁর দাবি, সরকার কৃষকদের জন্য প্রতিবছর যে প্রণোদনা বরাদ্দ দেয়, তা প্রকৃত চাষিদের হাতে পৌঁছায় না। খাল দখলের কারণে শুকনো মৌসুমে সেচ সুবিধায় বিঘ্ন ঘটে।

তিনি বলেন, বরাদ্দকৃত কৃষি প্রণোদনা সঠিকভাবে বণ্টন ও খাল খননের মাধ্যমে পানির সরবরাহ নিশ্চিত করা হবে।

পারিবারিক বিরোধ, সামাজিক অপরাধ ও তুচ্ছ কারণে মামলা–ঝামেলা বন্ধে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন নাজমুল পাটোয়ারী। থানায় দালালচক্র ও ঘুষ–হয়রানি বন্ধের কথাও উল্লেখ করেন। তিনি বলেন, প্রতিহিংসার রাজনীতি নয়—বিজয়ী হলে প্রতিপক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা বা দমন–পীড়ন করা হবে না। শ্রমিক ও ব্যবসায়ীদের ওপর চাঁদাবাজি বন্ধ করা হবে বলেও তিনি জানান।

জনগণের কাছে জবাবদিহিতা নিশ্চিত করতে ‘ওপেন হাউজ’ চালুর প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, বিভিন্ন খাতে বরাদ্দ ও সেবার মান নিয়ে জনগণ ও গণমাধ্যম সরাসরি প্রশ্ন করতে পারবেন।

রামগঞ্জে বড় ধরনের উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অভাবের সমালোচনা করে তিনি বলেন, এখনো উপজেলাটিতে গ্যাসসংযোগ নেই, জেলাটিও রেলসংযোগহীন। নার্সিং ইনস্টিটিউট, মেডিকেল কলেজ, টেকনিক্যাল ইনস্টিটিউট না থাকা এবং সরকারি হাসপাতালের বেহাল অবস্থা পরিবর্তনে কাজ করার কথাও বলেন তিনি।

নিজেকে রামগঞ্জের ‘স্থানীয় সন্তান’ দাবি করে তিনি বলেন, তাঁর ঢাকায় কোনো বাড়ি বা ব্যক্তিগত গাড়ি নেই এবং নির্বাচিত হলেও তিনি রামগঞ্জেই থাকবেন।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা জামায়াতের নেতারা উপস্থিত ছিলেন। আয়োজকদের দাবি, মিছিলে দশ হাজারের বেশি মানুষ অংশ নেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026