রাজৈরে জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত
Reporter Name
Update Time :
বৃহস্পতিবার, অক্টোবর ২৩, ২০২৫,
132 Time View
রাজৈরে জামায়াত নেতার ওপর সন্ত্রাসী হামলা, গুরুতর আহত
এস এম আলমগীর হুসাইন মাদারীপুর বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজৈর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি ও সমাজসেবক হাফেজ জাবের আহমেদ সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মোহাম্মদ আমিরের বরাতে জানা গেছে, গতকাল ২২ অক্টোবর রাতে এশার নামাজ আদায় শেষে হাফেজ জাবের আহমেদ অন্ধকারে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় হঠাৎ মোটরসাইকেলে করে চার থেকে ছয়জন সন্ত্রাসী এসে তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে পালিয়ে যায়। এ ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজৈর পৌর আমির প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “অপরাধীদের দ্রুত শনাক্ত করে অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।ঘটনাটি...
189
এস এম আলমগীর হুসাইন মাদারীপুর
দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:
বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজৈর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের সম্মানিত সেক্রেটারি ও সমাজসেবক হাফেজ জাবের আহমেদ সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন।
মোহাম্মদ আমিরের বরাতে জানা গেছে, গতকাল ২২ অক্টোবর রাতে এশার নামাজ আদায় শেষে হাফেজ জাবের আহমেদ অন্ধকারে হেঁটে বাসায় ফিরছিলেন। এ সময় হঠাৎ মোটরসাইকেলে করে চার থেকে ছয়জন সন্ত্রাসী এসে তার ওপর অতর্কিত হামলা চালায়। তারা এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর আহত করে পালিয়ে যায়।
এ ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজৈর পৌর আমির প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বলেন, “অপরাধীদের দ্রুত শনাক্ত করে অনতিবিলম্বে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে।ঘটনাটি ঘিরে এলাকায় ব্যাপক উত্তেজনা ও ক্ষোভ বিরাজ করছে।