1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সকাল ৮:৪৬|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রাজশাহী ১ আসনের প্রার্থী পরিবর্তনের দাবিতে তানোরে মশাল মিছিলে হামলা ধাওয়া পাল্টা ধাওয়া 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, নভেম্বর ২৫, ২০২৫,
  • 158 Time View
268

মমিনুল ইসলাম মুন রাজশাহী প্রতিনিধি :

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজশাহী-১ ( তানোর- গোদাগাড়ী) আসনের ধানের শীষের প্রার্থী মেজর জেনারেল (অব) শরীফ উদ্দিনের প্রার্থীতা প্রত্যাহারের দাবিতে ও মনোনয়ন বঞ্চিত জিয়াউর রহমান ফাউন্ডেশনের আজীবন সদস্য এডভোকেট সুলতানুল ইসলাম তারেকের অনুসারী ও নেতাকর্মীরা  তানোরে মশাল মিছিল করেন। মিছিল ডাকবাংলো মাঠ থেকে বের হয়। বের হয়ে পৌরসভা ও ভূমি অফিসের গেটের সামনে যাওয়া মাত্রই শরীফ উদ্দিনের অনুসারীরা মিছিলে হামলা করেন। তারেকের অনুসারীরা দৌড়ে ডাকবাংলোর কাছে আসেন। নিমিষেই তারেকের লোকজন শরীফের অনুসারীরা ধাওয়া দেয় শরীফের লোকজনকে। তারা দিকবিদিক ছুটাছুটি শুরু করেন এবং বিভিন্ন জায়গায় লুকিয়ে পড়েন। মঙ্গলবার সন্ধ্যা ছয়টার পর থেকে আধাঘন্টা ধরে উপজেলা পরিষদের মুল গেট থেকে শুরু করে ভূমি অফিসের গেট পর্যন্ত চলে সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া। এঘটনায় উভয় পক্ষের ইটের আঘাতে বেশ কয়েকজন আহত হন। এর আগে বিকেল থেকেই ডাকবাংলো মাঠে অবস্থান নেয় তারেক গ্রুপের লোকজন ও থানা মোড়ে অবস্থান নেয় শরীফ গ্রুপের লোকজন।

তারেকের অনুসারীরা জানান, প্রার্থী পরিবর্তনের জন্য তানোর ডাকবাংলো মাঠ থেকে মাগরিবের নামাজ শেষে মশাল মিছিল বের করা হয়। মিছিল টি ভূমি অফিসে যাওয়া মাত্রই শরীফ উদ্দিনের অনুসারীরা মিছিলে হামলা করে ইট পাটকেল নিক্ষেপ করেন।পরে তারেকের অনুসারীরা ডাকবাংলো গেটে এসে তারাও ইট পাটকেল নিক্ষেপ শুরু করলে শরীফের লোকজন দৌড়ে পালিয়ে যায়। এঘটনায় পাকড়ী ইউপির রুবেল নামের এক কর্মীর পা ভেঙে দেয়। সে দীর্ঘ সময় পৌর ভবনের দক্ষিণে বটের গাছের কাছে পড়ে ছিলেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

সাড়ে ছয়টা পর্যন্ত চলে উত্তেজনা। ছয়টা চল্লিশ মিনিটের দিকে তারেকের লোকজন নিজ গন্তব্যে যাওয়া শুরু করেন। তবে শরীফ অনুসারীদের দাবি, তানোরের রাজনীতি মাঠকে অশান্ত করতেই মশাল মিছিল বের করে। আমরা শান্তিপূর্ণ ভাবে থানা মোড়ে অবস্থান করছিলাম। আমরা কোনভাবেই তাদেরকে মশাল মিছিল করতে দিবনা বলে জানান দেন।

উপজেলা গেট থেকে ভূমি অফিস ও পৌরসভা গেট পর্যন্ত রাস্তার উপরে ইটের টুকরো, ইট পড়ে আছে। বিআরডিবি অফিসের সামনে থাকা গাড়ী ভাংচুর করে উত্তেজিত নেতাকর্মীরা। এদিকে কলমা ইউনিয়ন ইউপিতে মেজর জেনারেল (অব) শরিফ উদ্দিনের মিটিং চলছিল বিকেল থেকেই। সেখান থেকেই নেতাকর্মীরা এসে হামলা চালায় তারেক গ্রুপের লোকজনের উপর বলে দাবি তার অনুসারীদের।

পরে প্রতিবেদন লিখা পর্যন্ত শরীফ অনুসারী গোল্লাপাড়া বাজারে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করেন এবং তারেক গ্রুপের লোকজন ডাকবাংলো মাঠে অবস্থান করছিল।তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আফজাল হোসেন বলেন এ বিষয়ে এখন পর্যন্ত থানায় কোন পক্ষই অভিযোগ করেনি।। একজন আহত হয়েছে পরিস্থিতি পুরা নিয়ন্ত্রণে আছে

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026