1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| রাত ৮:২৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রাজশাহীর গোদাগাড়ীতে ৫টি সোনার বারসহ যুবক গ্রেফতার

মমিনুল ইসলাম মুন রাজশাহী 
  • Update Time : মঙ্গলবার, অক্টোবর ২১, ২০২৫,
  • 188 Time View
197

মমিনুল ইসলাম মুন রাজশাহী 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে ৫টি সোনার বারসহ এক যুবককে গ্রেফতার করেছে থানা পুলিশ। সোমবার (২০ অক্টোবর) রাতে পৌরসভার হাটপাড়া ঘাট এলাকায় পদ্মা নদীর ধারে এ অভিযান চালানো হয়।গ্রেফতারকৃত যুবকের নাম মো. মোশারফ হোসেন (২০)। তিনি চাঁপাইনবাবগঞ্জ জেলার সদর থানার বকচর গ্রামের মো. নাইমুল ইসলামের পুত্র।

গোদাগাড়ী মডেল থানার উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) এম এ কুদ্দুস ফোর্সসহ নিয়মিত টহলে থাকাকালে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন, একজন ব্যক্তি অবৈধভাবে স্বর্ণ পাচারের উদ্দেশ্যে হাটপাড়া ঘাট এলাকায় অবস্থান করছে।

এরপর রাত ৭টা ৩০ মিনিটে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে মোশারফ পালানোর চেষ্টা করলে তাকে ধাওয়া করে রাত ৭টা ৪০ মিনিটে আটক করা হয়। তল্লাশি চালিয়ে তার পরিহিত লুঙ্গির কোঁচা থেকে কালো কসটেপে মোড়ানো ৫টি সোনার বারের টুকরো উদ্ধার করা হয়, যার মোট ওজন ২৯৪.১৩ গ্রাম।

গোদাগাড়ী থানার ওসি জানান, এ ঘটনায় মোশারফ হোসেনকে গ্রেফতার করা হলেও তার সহযোগী ডাবলু ও জাহিদ নামের দুই চোরাকারবারি কৌশলে পালিয়ে গেছে। তাদের গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে। উদ্ধারকৃত স্বর্ণসহ গ্রেফতারকৃতের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪ এর অধীনে গোদাগাড়ী মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026