1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৬:৫৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রাজশাহীতে ৬৪ লাখ টাকার হেরোইনসহ আন্তঃজেলা মাদকচক্রের দুই সদস্য গ্রেফতার

মমিনুল ইসলাম মুন রাজশাহী 
  • Update Time : রবিবার, অক্টোবর ২৬, ২০২৫,
  • 115 Time View
194

মমিনুল ইসলাম মুন রাজশাহী 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজশাহী মহানগরীর শিরোইল রেলওয়ে মার্কেট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৬৪ লাখ টাকা সমমূল্যের হেরোইনসহ আন্তঃজেলা মাদক চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব-৫।

র‍্যাব সূত্রে জানা গেছে, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষায় প্রতিষ্ঠার পর থেকেই র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) সন্ত্রাস, চাঁদাবাজি, অস্ত্র ও মাদকবিরোধী অভিযানে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। এরই ধারাবাহিকতায় শনিবার (২৫ অক্টোবর ২০২৫) দুপুর ১২টা ১৫ মিনিটে র‍্যাব-৫, সিপিএসসি এর একটি আভিযানিক দল বোয়ালিয়া থানার শিরোইল রেলওয়ে মার্কেট এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

এসময় মাদক ব্যবসায়ী মোঃ আসারুল রনি (২১), পিতা-মোঃ শামসুল আলী, সাং-দিয়ারমানিকচক মধ্যপাড়া, থানা-গোদাগাড়ী, জেলা-রাজশাহী এবং মোছাঃ জাহানারা বেগম (৫০), পিতা-হযরত আলী শেখ, স্বামী-মৃত লিয়াকত আলী, সাং-সিরাজগঞ্জ রেলকলোনী, থানা-সিরাজগঞ্জ সদর, জেলা-সিরাজগঞ্জ এই দুইজনকে গ্রেফতার করা হয়।

তাদের কাছ থেকে ৬৪০ গ্রাম হেরোইন, একটি নষ্ট প্রিন্টার, এবং দুটি মোবাইল ফোন জব্দ করা হয়। প্রিন্টারের টোনারের ভেতরে অভিনব কায়দায় হেরোইন লুকানো ছিল বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব জানায়, ধৃত জাহানারা বেগম সিরাজগঞ্জ জেলার বাসিন্দা হলেও দীর্ঘদিন ধরে রাজশাহীতে এসে অজ্ঞাত স্থান থেকে হেরোইন সংগ্রহ করে সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করতেন। অপরদিকে আসারুল রনি রাজশাহীর সীমান্তবর্তী গোদাগাড়ীর দুর্গম চর এলাকায় বসবাস করায় সহজেই সীমান্ত পেরিয়ে হেরোইন সংগ্রহ করে সরবরাহ করতেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছে যে, তারা আন্তঃজেলা সংঘবদ্ধ মাদকচক্রের সদস্য। তারা দীর্ঘদিন ধরে রাজশাহী, সিরাজগঞ্জসহ দেশের বিভিন্ন জেলায় পাইকারি ও খুচরা মাদক সরবরাহ করে আসছিল।এ ঘটনায় গ্রেফতার দুইজনের বিরুদ্ধে বোয়ালিয়া মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।র‍্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়, দেশকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026