1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৩:৪৮|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রাজশাহীতে টিকটকে পরিচয়ে বিয়ের প্রলোভন তরুণীকে ধর্ষণ প্রধান আসামি জিল্লুর গ্রেফতার

মমিনুল ইসলাম মুন রাজশাহী 
  • Update Time : বুধবার, নভেম্বর ৫, ২০২৫,
  • 200 Time View
301

মমিনুল ইসলাম মুন রাজশাহী 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

টিকটকে পরিচয়ের সূত্র ধরে বিয়ের প্রলোভন দেখিয়ে তরুণীকে ধর্ষণের ঘটনায় আলোচিত মামলার প্রধান আসামি মোঃ জিল্লুর রহমান (৩৬)কে রাজশাহীর পুঠিয়া থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-৫।

র‍্যাব-৫, সিপিএসসি, রাজশাহী ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল সোমবার (৪ নভেম্বর ২০২৫) দুপুরে রাজশাহীর পুঠিয়া থানাধীন কাঠালবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতার জিল্লুর রহমান বগুড়া জেলার কাহালু থানার বামুজা গ্রামের আশরাফ আলীর ছেলে।

র‍্যাব জানায়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রতিষ্ঠালগ্ন থেকেই র‍্যাব সন্ত্রাসী, সংঘবদ্ধ অপরাধী, মাদক, অস্ত্র ও নারী নির্যাতনসহ বিভিন্ন অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। র‍্যাব সূত্রে জানা যায়, ভিকটিমের প্রায় ১০ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হলেও পারিবারিক অশান্তির কারণে দুই বছর আগে তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এরপর তিনি তার এক ছেলে ও এক মেয়েকে নিয়ে বগুড়ার দুপচাচিয়া উপজেলার মাজিনদা সারপুকুর বাজার এলাকায় ভাড়া বাসায় বসবাস করছিলেন।

তিন মাস আগে টিকটকের মাধ্যমে ভিকটিমের সঙ্গে জিল্লুর রহমানের পরিচয় হয়। একপর্যায়ে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। জিল্লুর বিয়ের আশ্বাস দিয়ে তরুণীকে ঈশ্বরদীতে আসতে বলেন। র‍্যাব জানায়, ভিকটিম ৯ অক্টোবর রাতে ট্রেনে ঈশ্বরদী পৌঁছালে জিল্লুর তাকে মোটরসাইকেলে ঘুরিয়ে নিয়ে যায়। পরে ১০ অক্টোবর দুপুরে দাশুড়িয়া বাজার এলাকার একটি ফ্ল্যাটে কক্ষ ভাড়া নেয়। সেখানে ১৩ অক্টোবর পর্যন্ত বিয়ের প্রলোভনে তরুণীকে একাধিকবার জোরপূর্বক ধর্ষণ করে বলে অভিযোগ।

পরবর্তীতে বিয়ের কথা বললে অভিযুক্ত জিল্লুর কালক্ষেপণ করতে থাকে এবং একপর্যায়ে কাজী অফিসে নিয়ে যাওয়ার কথা বলে ভিকটিমের মোবাইল ফোন ও ব্যাগ নিয়ে পালিয়ে যায়। এরপর ভিকটিম নিজেই ঈশ্বরদী থানায় মামলাটি দায়ের করেন। মামলার পর থেকেই র‍্যাব-৫ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে। সোমবার গোয়েন্দা তথ্যের ভিত্তিতে র‍্যাবের অভিযানিক দল রাজশাহীর পুঠিয়া এলাকা থেকে অভিযুক্ত জিল্লুর রহমানকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র‍্যাব-৫।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026