1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| বিকাল ৫:৪০|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রাজশাহীতে খাস জমি দখলমুক্তে প্রশাসনের উচ্ছেদ অভিযান

আলফাজ হোসেন, রাজশাহী প্রতিনিধি 
  • Update Time : শুক্রবার, অক্টোবর ৩১, ২০২৫,
  • 97 Time View
160

আলফাজ হোসেন, রাজশাহী প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রাজশাহীর পবা উপজেলার হরিপুর ইউনিয়নে সরকারি খাস জমি দখল করে দোকানঘর ও স্থাপনা নির্মাণের অভিযোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা ও উপজেলা প্রশাসন।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) দুপুরে উপজেলার হরিপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ডের রেন্টুর মোড়ে এ অভিযান পরিচালিত হয়।রাজশাহী জেলা প্রশাসকের নির্দেশে খাসজমি অবৈধ দখলমুক্ত করতে এই উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।অভিযানে এক্সকেভেটরের মাধ্যমে সরকারি খাস জমিতে হরিপুর এলাকার স্থানীয় বাসিন্দা রেন্টুর দোকান ও নির্মাণাধীন অবৈধ স্থাপনা গুড়িয়ে দেওয়া হয় এবং সেখানে লাল পতাকা টানিয়ে সরকারি দখল নিশ্চিত করা হয়।অভিযানে নেতৃত্ব দেন রাজশাহী জেলা প্রশাসক কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার (ভূমি অধিগ্রহণ শাখা) মানজুরা মুশাররফ। এসময় উপস্থিত ছিলেন, পবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরাফাত আমান আজিজ, পবা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জাহিদ হাসান, উপজেলা ভূমি অফিসের সার্ভেয়ার বিপুল চন্দ্র সাহা।এছাড়া জেলা পুলিশ ও ব্যাটালিয়ন আনসার সদস্যরা, যারা এ সময় আইন-শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করেন।উপজেলা ভূমি অফিস সূত্রে জানা যায়, ৪০ নম্বর হরিপুর মৌজার আরএস ১৬৮১ নম্বর দাগের ২.০৪ একর জমি সরকারি খাস জমি হিসেবে রেকর্ডভুক্ত। সরেজমিন তদন্তে দেখা যায়—মো. রেন্টু (পিতা-মৃত গিয়াস উদ্দিন, সাং—হরিপুর, পবা, রাজশাহী) প্রায় ১১৫৬ বর্গফুট (০.০২৬৫ একর) জায়গায় পাকা ছাদ ঢালাই ঘর নির্মাণ করেছিলেন।এছাড়া আব্দুল হাই (মন্টু) (পিতা-মৃত লোকমান সরকার, সাং—হরিপুর, পবা, রাজশাহী) প্রায় ৯৫০ বর্গফুট (০.০২১৮ একর) জায়গায় টিনসেড দোকানঘর নির্মাণ করেছিলেন।সরকারি নির্দেশনা অনুযায়ী অবৈধ দখলমুক্ত করতে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানের সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে প্রশাসনের উদ্যোগকে স্বাগত জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026