1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ২:৩৫|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রাজশাহীতে আদিবাসীদের বসতভিটা উচ্ছেদ রক্ষার আন্দোলন

অপু, রাজশাহী 
  • Update Time : শনিবার, সেপ্টেম্বর ৬, ২০২৫,
  • 144 Time View
126

অপু, রাজশাহী 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

শনিবার বেলা ১১ টার দিকে সাহেববাজার জিরো পয়েন্টে রাজশাহী নগরীর মোল্লাপাড়ায় বসতভিটা উচ্ছেদ বন্ধ ও পূর্ণ অধিকার নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

মানববন্ধনে সভাপতিত্ব করেন জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি গণেশ মার্ডি। এ সময় উপস্থিত ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক বিমল চন্দ্র রাজোয়ার, সহ-সভাপতি রাজ কুমার সাও, রাজশাহী জেলা সাধারণ সম্পাদক মুকুল বিশ্বাস, মহিলা পরিষদ রাজশাহী জেলা সভাপতি কল্পনা রায়, মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন ‘পরিবর্তন’-এর পরিচালক ও সচেতন নাগরিক কমিটি (সনাক) সদস্য রাশেদ রিপন, জাতীয় আদিবাসী পরিষদ রাজশাহী মহানগরের সাধারণ সম্পাদক ছোটন সরদার, দিনের আলো হিজরা সংঘের সভাপতি মোহনা প্রমুখ।

জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটি, বরেন্দ্র ইউথ ফোরাম রাজশাহী, সবুজ সংহতি রাজশাহী মহানগর, দিনের আলো হিজরা সংঘসহ বিভিন্ন সংগঠন এবং রাজশাহী মহানগর ও কাশিয়াডাঙ্গা এলাকার মোল্লাপাড়া মালপাহাড়ি আদিবাসী ভুক্তভোগী গ্রামবাসীর যৌথ উদ্যোগে আয়োজিত মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, কাশিয়াডাঙ্গা থানার মোল্লাপাড়া ও শেখপাড়ায় ভূমিদস্যু সাজ্জাদ আলী জাল দলিল তৈরি করে আদিবাসী সম্প্রদায়ের অন্তত সাতটি পরিবারকে উচ্ছেদের ষড়যন্ত্র চালাচ্ছে। তার বিরুদ্ধে সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে তারা বলেন, দীর্ঘদিন ধরে বসবাসরত আদিবাসীদের উচ্ছেদ করে ঘরবাড়ি দখলের চেষ্টা চলছে। অথচ প্রশাসন এখনো পর্যন্ত কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি।

বক্তারা আরও বলেন, মোল্লাপাড়ায় আদিবাসীরা প্রায় ৫৩ বছর ধরে বসবাস করছে। আইন অনুযায়ী ১২ বছর বসবাস করলে দখলসত্ত্ব মালিকানা হয়ে যায়। বর্তমানে সেখানে ১৬টি পরিবার বসবাস করছে। তারা ঘরবাড়ি নির্মাণের পাশাপাশি শৌচাগার, নলকূপ স্থাপন করেছেন। এমনকি রাজশাহী সিটি করপোরেশনও তাদের এলাকায় অবকাঠামোগত সুবিধা দিয়েছে, যা দীর্ঘদিনের বসবাসের প্রমাণ বহন করে।

মানববন্ধনে দাবি জানানো হয়, আদিবাসীদের যেন কোনো প্রভাবশালী বা ভূমিদস্যু উচ্ছেদ করতে না পারে এবং তাদের স্থায়ী পুনর্বাসনের জন্য সরকারি উদ্যোগ নেওয়া হয়। একইসঙ্গে আদিবাসীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের প্রতি জোর আহ্বান জানান বক্তারা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026