1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১২:১৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রংপুর জেলা গংগাচারা উপজেলার বকশিগঞ্জে মানবতার দিশারী যুব ফাউন্ডেশন এর ভবিষ্যৎ কর্মসূচি ঘোষণা

আনিচুর রহমান
  • Update Time : মঙ্গলবার, সেপ্টেম্বর ২৩, ২০২৫,
  • 104 Time View
90

আনিচুর রহমান

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মানবতার সেবায় নিবেদিত সংগঠন মানবতার দিশারী যুব ফাউন্ডেশন সমাজের অসহায় ও বঞ্চিত মানুষের কল্যাণে একাধিক কর্মসূচি হাতে নেওয়ার ঘোষণা দিয়েছে।

সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ জীবন আহাম্ম্মেদ এক বিবৃতিতে বলেন,মানবতার সেবা করা আমাদের অন্যতম মূল লক্ষ্য। আমরা চাই, যেন কোনো গরীব ক্ষুধার কষ্টে না কাঁদে, বৃদ্ধরা অবহেলায় না থাকে, এতিম শিশুরা স্নেহ ও শিক্ষার আলো থেকে বঞ্চিত না হয়, আর কোনো অসহায় মানুষ যেন রক্তের অভাবে মৃত্যুর মুখে না পড়ে।”

তিনি আরও জানান, আগামীর পরিকল্পনায় সংগঠনটি গরীব অসহায় মানুষের জন্য ১ টাকার বাজার, বৃদ্ধাশ্রম, এতিমখানা, ব্লাড ব্যাংক প্রভৃতি কার্যক্রম শুরু করবে। পাশাপাশি স্বেচ্ছাসেবা, ইসলামী অনুপ্রেরণা ও নৈতিক দিকনির্দেশনার মাধ্যমে মানবতার সেবা অব্যাহত রাখবে বলে উল্লেখ করেন তিনি।

সংগঠনের পক্ষ থেকে আরও জানানো হয়, এই উদ্যোগ বাস্তবায়নে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষকে এগিয়ে আসার আহ্বান জানানো হচ্ছে।

এ প্রসঙ্গে সংগঠনের সভাপতি মো: শাহিনুর রহমান বলেন,“মানবতার কল্যাণে আমাদের এই যাত্রা কেবল শুরু। আমরা চাই, সমাজের প্রতিটি অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে। আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে আমাদের এই কাজ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

এছাড়া সাধারণ সম্পাদক মো: রুহানুল কবির রুম্মান বলেন,এই সংগঠন শুধু একটি নাম নয়, এটি মানবতার সেবার এক অঙ্গীকার। আমরা একসাথে কাজ করে দারিদ্র্য ও অবহেলাকে দূর করতে চাই। আমাদের এই ‘মানবতার দিশারী যুব ফাউন্ডেশন’-এর ভবিষ্যৎ কর্মসূচি সমাজে নতুন দিগন্ত উন্মোচন করবে, ইনশাআল্লাহ।

প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ জীবন আহাম্ম্মেদ আশাবাদ ব্যক্ত করে বলেন,আমরা যদি মানবতার হাত বাড়াই, তবে সমাজ হবে আলোকিত, দুনিয়া হবে সুন্দর, আর আখিরাতে পাওয়া যাবে শান্তি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026