1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| ভোর ৫:২৯|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

রংপুরের গংগাচড়া উপজেলায় আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি করেন জামায়াতে ইসলামী

নিজস্ব প্রতিনিধি, 
  • Update Time : মঙ্গলবার, আগস্ট ১২, ২০২৫,
  • 160 Time View
165

নিজস্ব প্রতিনিধি, 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

আজ মঙ্গলবার (১২ আগস্ট) আন্তর্জাতিক যুব দিবস উপলক্ষে বাংলাদেশ জামায়াতে ইসলামী গংগাচড়া উপজেলা যুব বিভাগের উদ্যোগে এক বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়। সকালে উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ থেকে র‌্যালিটি শুরু হয়ে প্রধান সড়কসমূহ প্রদক্ষিণ করে তাকবির ও বিভিন্ন স্লোগান দিয়ে পুনরায় একই স্থানে এসে শেষ হয়।

র‌্যালিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক রায়হান সিরাজী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী গংগাচড়া উপজেলার সম্মানিত আমীর জনাব মোঃ নায়েবুজ্জামান নায়েব।

এছাড়াও উপজেলা যুব বিভাগের সভাপতি জনাব মোঃ আউয়াল হোসেন ও সেক্রেটারি জনাব মোঃ আতিকুজ্জামান আপেল সহ উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের শুরা সদস্য, বিভিন্ন ইউনিয়নের আমীর, সেক্রেটারি ও স্থানীয় যুব বিভাগের নেতৃবৃন্দ।

র‌্যালি শেষে আন্তর্জাতিক যুব দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তারা বলেন, যুব সমাজই জাতির অন্যতম মেরুদণ্ড। তরুণদের সঠিক দিকনির্দেশনা, নৈতিক শিক্ষা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করে একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব। তারা আরও বলেন, নীতি-নৈতিকতা, যোগ্যতা ও আত্মত্যাগের মানসিকতা নিয়ে যুবকদের সমাজ ও রাষ্ট্র গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। তবেই দেশ উন্নত দেশের তালিকা ভুক্ত হবে।

সভাপতি উপস্থিত সকল কে ধন্যবাদ দিয়ে দোয়া ও মোনাজাতের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘোষণা করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026