1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২২শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৭ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| রবিবার| সন্ধ্যা ৬:৫৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মৌলভীবাজার যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মিলন মেলা অনুষ্ঠিত

আবদাল মিয়া মৌলভীবাজার জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, অক্টোবর ২৬, ২০২৫,
  • 201 Time View
287

আবদাল মিয়া  জেলা প্রতিনিধি

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

রক্তের সন্ধানে মানবতার কল্যাণে স্লোগান ধারণ করে পথচলা মৌলভীবাজার যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে রক্তদাতা ও সেচ্ছাসেবী মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে।শনিবার (২৫ অক্টোবর) সকাল ১১টায় মৌলভীবাজার পৌরসভা কনফারেন্স রুমে সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি এম তাজুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজারের সভাপতি নাট্যকার খালেদ চৌধুরী।হাফিজ মাজহারুল ইসলাম মুর্শেদের পবিত্র কোরআন তেলাওয়াত এবং আহমেদ জুনেদের নাত-এ-রাসূল (দ.) পরিবেশনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আর.এ উরুফী রায়হান আহমেদ। মূল বক্তব্য উপস্থাপন করেন সংগঠনের সাধারণ সম্পাদক মামুন আহমেদ নিশাদ।সংগঠনের অর্থ সম্পাদক মাজহারুল ইসলাম শাফির সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন শেখ বোরহান উদ্দিন ইসলামি সোসাইটির চেয়ারম্যান এম মুহিবুর রহমান, বাংলাদেশ সাংবাদিক সমাজকল্যাণ সমিতি (বিজেএসডব্লিউএ) এর আহবায়ক কবি সালেহ আহমদ (স’লিপক), মানবসেবা সামাজিক সংগঠন মৌলভীবাজারের সভাপতি আহসান আক্তার দোলন, মৌলভীবাজার ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সভাপতি সাকিবুর রহমান মেরাজ, সাধারণ সম্পাদক রুহুল আমিন, মাদ্রাসা বিষয়ক সম্পাদক মাওলানা শাহ মিসবাহ, নিঃস্বার্থ মানবিক রক্তদান সোসাইটি কুলাউড়ার প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক আব্দুল মজিদ, মৌলভীবাজার জেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুর রহিম, শ্রীপুরবাজার যুব রক্তদান ও সামাজিক সংগঠনের কোষাধ্যক্ষ আব্দুস সামাদ সুজেল, মৌলভীবাজার যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর উপদেষ্টা ইমরান আহমেদ, উপদেষ্টা ইমাজ উদ্দিন।সংগঠনের সিনিয়র সহ-সভাপতি এফ.জে. ফয়ছল আহমেদ এর সার্বিক তত্ত্বাবধান, নির্দেশনা ও পরিচালনায় প্রবাসে অবস্থানরত মৌলভীবাজার যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর সভাপতি এ.এইচ. আজাদ সামাজিক যোগাযোগ মাধ্যমে অনুষ্ঠানে সম্পৃক্ত ছিলেন। এসময় মৌলভীবাজার যুব ব্লাড ফাউন্ডেশন বাংলাদেশ এর দায়িত্বশীলরা সহ মৌলভীবাজার জেলার বিভিন্ন সেচ্ছাসেবী সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে অতিথিবৃন্দসহ অংশগ্রহণকারী সকল স্বেচ্ছাসেবীদেরকে সম্মাননা স্মারক এবং প্রতিষ্ঠাবার্ষিকী স্মারক টি-শার্ট প্রদান করা হয়।স্বাগত বক্তব্যো সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আর.এ উরুফী রায়হান আহমেদ সকল দায়িত্বশীল সদস্য, শুভাকাঙ্ক্ষীবৃন্দ, উপদেষ্টাবৃন্দ সহ সকল দেশবাসীর মঙ্গল কামনা করেন এবং সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, এ সংগঠন এতদূর এগিয়ে আসতো না, যদি আপনারা আমাদের পাশে না থাকতেন। আপনাদের ভালোবাসাতেই আজকে আমরা এত দূরে এসে পৌঁছেছি। সবার সহযোগিতা এবং সংগঠনের দায়িত্বশীলদের আন্তরিকপূর্ণ কর্মপ্রদ্ধতি ও কর্মস্পৃহায় আমাদের আজকের এই সফলতা, আজকের এই অর্জন।অতিথিরা তাদের বক্তব্যে বলেন, স্বেচ্ছায় রক্তদান একটি মানবিক কাজ, যা সমাজে ঐক্য ও সহমর্মিতা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তরুণ প্রজন্মের অংশগ্রহণই একটি সুস্থ ও মানবিক সমাজ গঠনের ভিত্তি তৈরি করবে বলে বক্তারা মত প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026