
আশরাফুল ইসলাম চৌধুরী সুমন কমলগঞ্জ
মৌলভীবাজার সদর থানাধীন মোকামবাজার নিতেশ্বর গ্রামের শান্তিপ্রিয় মানুষ আজ সন্ত্রাস ও অত্যাচারের শিকার হয়ে দিশেহারা। সরেজমিনে জানা গেছে, নোয়াখালি বাড়ির লাঠিয়াল বাহিনীর সরদার নোয়াখালি দুলাল মিয়া ও তার বাগনা আওয়ামী সন্ত্রাসী রনির দৌরাত্ম্যে গ্রামবাসীর জীবন অতিষ্ঠ হয়ে উঠেছে।
এ বাহিনীর অন্যতম সক্রিয় সদস্য দুলাল মিয়ার ছোট ভাই খালেদ এবং তার দুই শালা মামুন ও মাসুম। অভিযোগ রয়েছে, এরা ভাড়াটে লাঠিয়াল হিসেবে বিভিন্ন স্থানে মারামারি ও দাঙ্গায় অংশ নেয় এবং অর্থের বিনিময়ে নানা ধরনের অপকর্ম করে থাকে।
তাদের এই সন্ত্রাসী কর্মকাণ্ডে গ্রামের নিরীহ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। সম্প্রতি নোয়াখালি দুলাল গংয়ের নির্মম হামলার শিকার হয়েছে এক অসহায় এতিম শিশু, যার ভবিষ্যৎ আজ অনিশ্চিত হয়ে পড়েছে।
এলাকার সাধারণ মানুষ এই সন্ত্রাসী কর্মকাণ্ড থেকে রেহাই পেতে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন। একইসঙ্গে তারা দুলাল বাহিনীর বর্বর হামলার সঠিক বিচার দাবি করেছেন।