
ইমাজ উদ্দিন মৌলভীবাজার প্রতিনিধি
মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার ইটা চা বাগানে আজ শুক্রবার রাত ৮ টায় এনসিপির উদ্যোগে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে উপস্থিত ছিলেন প্রধান অতিথি প্রীতম দাশ জরুরি মিটিং থাকার কারণে অনুপস্থিত , কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, জাতীয় নাগরিক পার্টি, বিশেষ অতিথি মৌলভীবাজার জেলার প্রধান সমন্বয়কারী ফাহাদ আলম। যুগ্ম সমন্বয়কারী এহসান জাকারিয়া, সমন্বয়কারী খুবায়েব বারী, সমন্বয়কারী আবু হানিফা, সমন্বয়কারী খালেদ হোসেন, সমন্বয়কারী আব্দুল্লাহ, আরো এনসিপির নেতৃবৃন্দ এবং জাতীয় যুব শক্তির কেন্দ্রীয় সংগঠক মারুফ আল হামিদ, যুব শক্তির সিলেট বিভাগের কেন্দ্রীয় সংগঠক জাকারিয়া ইমন, বাগছাসের সদস্য সচিব জাবেদ আহমেদ সহ আরো অনেকেই৷ এনসিপির স্থানীয় ও কেন্দ্রীয় নেতারা চা শ্রমিকদের সমস্যার কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন। তারা বলেন, আমরা শুধু নির্বাচনের সময় নয়, সুখে-দুঃখে সব সময় চা শ্রমিকদের পাশে থাকব। তাদের চলাচলের সুবিধার্থে দ্রুত রাস্তাঘাট নির্মাণের ব্যবস্থা করা হবে।ঝবক্তারা আরও বলেন, এনসিপি জনগণের দলে পরিণত হয়েছে, সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে কাজ করাই তাদের মূল লক্ষ্য। বৈঠকে এলাকার চা শ্রমিক ও স্থানীয় জনগণ উপস্থিত থেকে নেতাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের প্রতি সমর্থন জানান।