1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২০শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ| ৬ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ| বর্ষাকাল| শনিবার| দুপুর ১২:৪৪|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মৌলভীবাজারে বিপুল পরিমাণ দেশী বিদেশী জাল টাকার নোটসহ একজন আটক

স্টাফ রির্পোটার রানা মিয়া দৈনিক প্রভাতী বাংলাদেশ 
  • Update Time : বৃহস্পতিবার, মে ২২, ২০২৫,
  • 106 Time View
80

স্টাফ রির্পোটার রানা মিয়া দৈনিক প্রভাতী বাংলাদেশ 

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার একটি বিশেষ অভিযানে প্রায় ৩ লক্ষ টাকার জাল নোট ও ভারতীয় রূপিসহ যুগেন্দ্র মল্লিক (৪১) নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

গোপন সংবাদের ভিত্তিতে গতকাল (২১ মে) সন্ধ্যায় শ্রীমঙ্গল থানাধীন ২নং ভুনবীর ইউনিয়নের রুস্তমপুর এলাকায় অভিযান চালিয়ে যুগেন্দ্র মল্লিক (৪১), পিতা- মৃত দেবেন্দ্র মল্লিক নামের এক ব্যক্তিকে আটক করা হয়। পরবর্তীতে তার দেওয়া তথ্যমতে তার গোয়াল ঘরের খড়ের নিচে লুকানো অবস্থায় বিভিন্ন মানের জাল বাংলাদেশী টাকা ও ভারতীয় জাল নোট উদ্ধার করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন ইন্সপেক্টর (নিরস্ত্র) মোঃ মাহবুবুর রহমান মোল্লা, এসআই এ.এইচ.এম মাহমুদুর রহমান ও অন্যান্য কর্মকর্তাগণ।

উদ্ধারঃ
বাংলাদেশি জাল টাকা: মোট ২,৭৭,২০০/- (দুই লক্ষ সাতাত্তর হাজার দুইশত) টাকা
ভারতীয় জাল রূপি: মোট ৩,৯০০/- (তিন হাজার নয়শত) রূপি, মোবাইল ফোন: ১টি বাটন মোবাইল (SYMPHONY L46)

আটককৃত ব্যক্তি প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে যে, দীর্ঘদিন ধরে সে জাল টাকার ব্যবসার সাথে যুক্ত। সে দেশের বিভিন্ন উৎস থেকে জাল নোট সংগ্রহ করে সাধারণ মানুষের কাছে বিক্রি করছিল। মূলত আসন্ন কোরবানী ঈদকে কেন্দ্র করে পশুর হাটে ছাড়ার লক্ষ্যে সে জাল টাকাগুলো নিয়ে এসেছিল।

তার বিরুদ্ধে ইতিপূর্বেও জাল টাকার মামলা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। গত বছরের ফেব্রুয়ারি মাসে শ্রীমঙ্গল থেকে তাকে প্রায় ৭০ লাখ টাকার জাল বাংলাদেশী নোট এবং ১৪ লাখ টাকার ভারতীয় জাল রূপীসহ র‌্যাব কর্তৃক গ্রেফতার করা হয়েছিল।

গতকালের ঘটনায় তার বিরুদ্ধে The Special Powers Act, 1974 এর ২৫-A(b) ধারায় শ্রীমঙ্গল থানায় একটি মামলা রুজু করা হয়েছে।

কোরবানীর ঈদকে সামনে রেখে কেউ যাতে কোন রকম বিশৃঙ্খলা না করতে পারে সেদিকে মৌলভীবাজার জেলা পুলিশ কাজ করে যাচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026