
আশরাফুজ্জামান
মৌলভীবাজার প্রতিনিধি।দ্যা রেড জুলাই এর আত্মপ্রকাশ ও শহীদ আবরার ফাহাদ দিবস উপলক্ষে মৌলভীবাজার পৌরসভা হলে বিকাল ৩ ঘটিকায় মতবিনিময় সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়, এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ছাত্র নেতা জনাব ফাহাদ আলম, বক্তব্যে তিনি বলেন জুলাই চেতনা আমাদের বুকে ধারন করতে হবে,দ্যা রেড জুলাই আর চাই না শান্তির জুলাই চাই ,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তানজির শিশির, বক্তব্য প্রদান করেন সাংবাদিক জনাব ইমাজ উদ্দিন, সহ আরও অনেক নেতৃবৃন্দ, অতঃপর দ্যা রেড জুলাই মৌলভীবাজার জেলা এর মুখপাত্র শাহ নিয়াজ আহমেদ দ্যা রেড জুলাই কমিটি ঘোষণা করেন, এবং মাওঃ আশরাফুল ইসলাম এর দোয়ার মাধ্যমে অনুষ্ঠানের পরি সমাপ্তি ঘটে।