1. dailyprobatibangladesh@gmail.com : অ্যাডমিন :
  2. contentmgr4426@outlook.com : contentmgr44 :
  3. hussainbillah32@gmail.com : Hussain Billah : Hussain Billah
  4. news@www.provatibangladesh.com : বাংলাদেশ : দৈনিক প্রভাতী বাংলাদেশ
  5. siteadmin3468@gmail.com : siteadmin34 :
২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ| ৯ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ| হেমন্তকাল| মঙ্গলবার| রাত ১:৫২|
Title :
গাজীপুরে বিশ্ব নৃত্য দিবসে ৮ টি সংগঠনের নৃত্য পরিবেশন গাজীপুরে বাল্যবিবাহ সিন্ডিকেট ও কাজীর হুমকি: সাংবাদিক নির্যাতনের দীর্ঘ তালিকায় নতুন আতঙ্ক ‎গাজীপুর জেলা পরিষদের নতুন প্রশাসক যোগ দিলেন চৌধুরী ইশরাক কেরানীগঞ্জের কলাতিয়া উচ্চ বিদ্যালয়ে আনন্দঘন পরিবেশে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত ফেনীসহ ৩৬ জেলায় সরকারি মেডিকেল কলেজ ও বিশেষায়িত হাসপাতাল স্থাপনের আশ্বাস জামায়াত আমিরের ভেজাল গুড় উৎপাদনকারীদের বিরুদ্ধে কঠোর হুশিয়ারী- হোয়াইক্যং চেকপোস্টে ৪ হাজার পিস ই য়া বা সহ পায়রাপরিবহনের ড্রাইভার আ ট ক রৌমারীতে ১নং দাঁতভাঙ্গা ইউনিয়নে ধানের শীষের বিশাল জনসভা, হাজারো মানুষের ঢল সাংবাদিকদের জন্য দারুন সুখবর

মোজাম্মেল হক মুন্নাকে যুবদলের সদস্য সচিব নির্বাচিত করায় সিরাজদিখানে আনন্দ মিছিল

আরাফাত ভূঁইয়া শান্ত,মুন্সীগঞ্জ
  • Update Time : রবিবার, সেপ্টেম্বর ৭, ২০২৫,
  • 358 Time View
114

আরাফাত ভূঁইয়া শান্ত,মুন্সীগঞ্জ

দেশ-বিদেশের সর্বশেষ খবরের আপডেট পেতে আমাদের সাথেই থাকুন:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির অনুমোদনক্রমে মোজাম্মেল হক মুন্নাকে মুন্সীগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব নির্বাচিত করায় সিরাজদিখান উপজেলায় আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায় উপজেলার নিমতলা সুখের ঠিকানা এলাকা থেকে মিছিলটি বের হয়ে ঢাকা-মাওয়া মহাসড়ক প্রদক্ষিণ করে শিকদার মার্কেটের সামনে এসে পথসভার মধ্য দিয়ে শেষ হয়। পথসভায় বক্তব্য দেন মুন্সীগঞ্জ জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক প্রিন্স নাদিম, আহ্বায়ক সদস্য আল আমিন সাবেক এবং ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মাহমুদ হাসান ফাহাদ।

এসময় উপস্থিত ছিলেন, সিরাজদিখান উপজেলা যুবদলের সদস্য হীরা মেম্বার, সাবেক সহ সংগঠনিক সম্পাদক সুশীল মন্ডল, সাবেক সহ প্রচার সম্পাদক হোসেন বাবু দেওয়ান, ছাত্রদলের সাবেক প্রচার সম্পাদক আনিস ভূঁইয়া, যুবদল নেতা নূর হোসেন, কাইয়ুম রোমানসহ ৩শতাধিক স্থানীয় যুবদল ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

এ সময় বক্তারা দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, যুবদলের কেন্দ্রীয় কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়নকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

মিছিল শেষে নবনির্বাচিত সদস্য সচিব মোজাম্মেল হক মুন্নার প্রতি আস্থা ও ঐক্যবদ্ধভাবে সংগঠনকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন নেতাকর্মীরা।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
© All rights reserved © 2026